Sunday , 9 January 2022 | [bangla_date]

পীরগঞ্জে ১২ জন জুয়ারি আটক

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে দুই সেট তাস ও নগদ প্রায় ৫ হাজার টাকা সহ ১২ জন জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার বিকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের রাতন এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক রওশনারা খাতুন জানান, হাজিপুর ইউনিয়নের রাতন গ্রামের জনৈক লতিফের শুকনা পুকুরের মাঝে কিছু লোক টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তেতে অভিযান চালানো হয়। এ সময় দুই সেট তাস ও জুয়ার আসর থেকে ৪ হাজার ৮৯৪ টাকা সহ ১২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রানীশংকৈল উপজেলার পকম্বা গ্রামের সিরাজের ছেলে হাসেন আলী, মৃত আশরাফ আলীর ছেলে জয়বুল হক, মৃত দানেশ আলীর ছেলে জাহানুর, পীরগঞ্জ উপজেলার শাটিয়া গ্রামের গনি মোহাম্মদের ছেলে সাইদুর, মোহাম্মদপুর গ্রামের রহিমের ছেলে আনোয়ার হোসেন, পাটুয়াপাড়া গ্রামের মৃত সমসের আলী ছেলে নবাব, আকবর আলী ছেলে নওশাদ, নারায়নপুর গ্রামের মৃত দবিরুলের ছেলে আকতারুল, কৃষ্টপুর গ্রামের মকলেসুর রহমানের ছেলে রুজুল আমিন, লুৎফরের ছেলে আবু হানিফ, মৃত দশিরউদ্দীনের ছেলে ফয়জুল, মৃত আব্দুলের ছেলে ইব্রাহীম। ডিবি পুলিশের উপ পরিদর্শক বেলাল হোসেন বাদি হয়ে তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ১২ জন জুয়াড়ীকে আটক করে ডিবি পুলিশ তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ৪ তলা ভবন ধসে শিক্ষার্থী আহত, রংপুর মেডিকেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

ঠাকুরগাঁওয়ে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের আশ্রয়ণ প্রকল্প পরিচালকের পরিদর্শন

দিনাজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

চেম্বার ও ব্যবসায়ীবৃন্দের মতবিনিময়কালে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুরকে চাঁদাবাদ মুক্ত করা হবে

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটে-এর শিক্ষা সমাপনী

পীরগঞ্জে আগুনে পুড়ল ৬টি বসতবাড়ি

নবাবগঞ্জের বিনোদন পার্ক স্বপ্ন পুরী থেকে অজগর ও কুমিরসহ ৭৪টি অনুমোদনহিন বন্যপ্রাণী জব্দ

বীরগঞ্জে বাল্যবিবাহ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এমপি মনোরঞ্জন শীল গোপাল করোনায় আক্রান্ত