Tuesday , 11 January 2022 | [bangla_date]

বীরগঞ্জে খামারীদের মাঝে উপকরণ বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সুফলভোগী খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গনি এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা. কাজী দিলশাদ মোস্তারী। সভা শেষে উপজেলার ১১ টি ইউনিয়নের গাভী পালন, গরু হৃষ্টপুষ্ট করণ ও ছাগল পালন সংক্রান্ত ৩৩ টি সিআইজি থেকে ৩৩ জন সুফলভোগী খামারীকে বিনামূল্যে উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। উলে­খ্য যে, উপকরণ হিসেবে গাভী পালন সিআইজি এ ক্যাটাগড়িতে দানাদার খাবার ২৪০ কেজি, ভিটামিন মিনারেল প্রিমিক্স এক কেজি, কৃমি নাষক ১ বক্স, সাইনবোর্ড ও নিবন্ধন ১টি, হৃষ্টপুষ্টকরণ পালন সিআইজি বি ক্যাটাগড়িতে দানাদার খাবার ১১৫ কেজি, চিটাগুড় ৯০ কেজি, ভিটামিন মিনারেল প্রিমিক্স এক কেজি, কৃমি নাষক ১ বক্স, সাইনবোর্ড ও নিবন্ধন ১টি, ছাগল পালন সিআইজি ক্যাটাগড়িতে দানাদার খাবার ৭০ কেজি, গমের ভূষি ও খৈল ১০ কেজি, ভিটামিন মিনারেল প্রিমিক্স এক কেজি, কৃমি নাষক ১ বক্স, কাঠের মাচা, সাইনবোর্ড ও নিবন্ধন ১টি করে বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের দিনব্যাপী রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জের ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাটের আনারুলের বিরুদ্ধে রহিমুল হকসহ গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন

ফুলবাড়ী ট্রাজিডি দিবস পালন ফুলবাড়ীর গণআন্দোলন প্রাণ-প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন-অধ্যাপক আনু মোহাম্মদ

বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্নাতকোত্তর পাসের স্বপ্ন ৫০ বছরে পূরণ করলেন আব্বাস আলী

দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশু নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণে পর্যাপ্ত প্রচারাভিযানের উদ্বোধন

দিনাজপুরে চিঠি লিখে তরুণীর আত্মহত্যা

দিনাজপুরে চিঠি লিখে তরুণীর আত্মহত্যা

দিনাজপুরে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী,

ফিলিস্তিনির উপর হামলা এবং নিরীহ মানুষকে নির্বিচার হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন