Saturday , 22 January 2022 | [bangla_date]

বীরগঞ্জে শীত উপেক্ষা করে জমে উঠেছে ইউপি নির্বাচনী প্রচার -প্রচারণা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে কনকনে শীতে, বাতাস আর কুয়াশা উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুইটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চলছে জমজমাট ভোটের প্রচার। শীতের সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাদের উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচারণা জমে উঠেছে। হাট-বাজার, রাস্তা ঘাটে এখন সর্বত্রই ভোটের আলোচনা। ভোট প্রার্থনা করছেন আর সেই সাথে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আঁখি সরকার জানান, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নয়টিতে ব্যলটের মাধ্যমে চতুর্থ ধাপে সুষ্ঠু সুন্দর নির্বাচন শেষ হয়েছে। ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী ২০২২ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার নিজপাড়া ও ভোগনগর দু’টি ইউপিতে মোট ভোট কেন্দ্র ২৩টি, ভোট কর্মকর্তা হিসেবে প্রিজাইডিং ২৩ জন, সহ-সরকারি প্রিজাইডিং অফিসার ১৭২ জন,পোলিং অফিসার ৩৪৪ জন, নিজপাড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ২৩ হাজার ৫শত ৮২ জন। পুরুষ ১১ হাজার ৬ শত’ ৪৩ জন ও নারী ১১ হাজার ৬ শত’ ৪৩ জন। ভোগনগর ইউনিয়নে ভোটার সংখ্যা ২১ হাজার ১শত’ ৪৫ জন। পুরুষ ১০ হাজার ৬শত’ ৩৩ জন ও নারী ১০ হাজার ৫শত’১২ জনসহ দুটি ইউনিয়নে মোট ৪৪ হাজার ৭ শত ‘২৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এদিকে ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে নির্বাচনী প্রচার -প্রচারণা। দু’টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি,ইসলামিক আন্দোলন ও স্বতন্ত্র পদ নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ৬নং নিজপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার ফায়সাল (নৌকা) ,(স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মো.আনিসুর রহমান আনিস, (চশমা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.জিয়াউর রহমান জিয়া(ঘোড়া) , জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মনজুর আলী (নাঙ্গল), ইসলামিক আন্দোলনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী (হাতপাখা) অন্যদিকে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু(নৌকা) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. বদিউজ্জামাল পান্না, (চশমা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুফতি শাহাবউদ্দিন সজীব প্রধান (আনারস) ইসলামিক আন্দোলন দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কারি সমসের আলী (হাতপাখা)। প্রার্থীরা প্রতীক পেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছেন। নিজেকে সমাজসেবক ও ভাল মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এবিষয়ে ৬নং নিজপাড়া ইউনিয়নের বাবুল জানান,তাদের এলাকায় ৫ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তারা ভালো মানুষ দেখে উন্নয়নের পক্ষে ভোট দিবেন। ভোগনগর ইউনিয়নের জুলেখা বেওয়া জানান,যাদের ভোট দিলে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তাদের পক্ষে রায় দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আমরা কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিরল স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করার পদক্ষেপ নিব —-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম

রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত

এসপির বিরুদ্ধে ধর্ষণ মামলা এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ

বড়গাঁও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে পিআইবি’র আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বীরগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় স্কুল ছাত্রীকে নির্যাতন, ২ রানী আটক

দিনাজপুরে মেয়েদের আন্ত:স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

তেঁতুলিয়ার ইউএনও’র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর মৃত্যু ইউএনওসহ ৩ আহত

ঘুষ চাওয়ায় অফিসকক্ষে সাপ ছেড়ে দিলো এলাকাবাসী