Thursday , 20 January 2022 | [bangla_date]

ম্যানেজিং কমিটির কোন প্রয়োজন নেই ?

ম্যানেজিং কমিটির কোন প্রয়োজন নেই ?

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ম্যানেজিং কমিটির প্রয়োজন নেই। বিদ্যালয় চলে খেয়াল খুশিমতো। ম্যানেজিং কমিটির সদস্যদের অভিযোগ।
ম্যানেজিং কমিটির সভাপতি স্বারিত অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার জওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনা খাতুন নিজ খেয়াল খুশিমতো বিদ্যালয় পরিচালনা করছেন। রাষ্ঠীয় কোন অনুষ্ঠান তিনি পালন করেন না। সময় মাফিক বিদ্যালয়ে উপস্থিত হননা, সময়সূচির আগেই বিদ্যালয় বন্ধ করেন। দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটির সভা না করায় গত ১৫ জানুয়ারী ম্যানেজিং কমিটির লোকজন সভা আহবান করার কথা বললেও তা তিনি কর্ণপাত না করে উল্টো তার স্বামীর মুঠোফোন দিয়ে কমিটির লোকজনকে হুমকি সহ অকথ্য ভাষায় গালমন্দ করে।
এনিয়ে ১৯ জানুয়ারী কমিটির সভাপতি সহ স্থানীয় অভিভাবক মহল প্রধান শিক্ষকের বিরুদ্ধে গণ স্বাক্ষর দিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবরে অভিযোগ দাখিল করে।
এপ্রসঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশিদ বলেন, প্রধান শিক্ষক দীর্ঘ ৮মাসেও এসএমসির কোন সভা না করায় এবং অর্থনৈতিক বিষয়ে সঠিক কোন হিসাব না দেওয়ায় আমরা লিখিত ভাবে অভিযোগ করেছি। তিনি আরো বলেন, আমার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির কোন প্রয়োজন নেই বলে প্রধান শিক্ষক আমাদের জানিয়েছেন।
এবিষয়ে প্রধান শিক্ষকের মুঠোফোনে জানতে চাওয়া হলে, তিনি পরে ফোন দিবেন বলে ফোন কেটে দেন।
এব্যপারে শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন বলেন,ম্যানেজিং কমিটির লোকজনের একটি অভিযোগ জওগাঁও প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাওয়া গেছে। আগামী বুধবার সংশ্লিষ্ঠ্য ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তা তদন্ত করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ ও জনবল সংকটে – রোগীদের ভোগান্তি

ঘোড়াঘাটে নিরাপত্তা জোরদারে পুলিশের  শতাধিক মোটরসাইকেল তল্লাশি

ঘোড়াঘাটে নিরাপত্তা জোরদারে পুলিশের শতাধিক মোটরসাইকেল তল্লাশি

নৌকা উন্নয়নের প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের জীবনমহল বিনোদন পার্কে ভাঙচুর অগ্নিসংযোগ

‘মুঝে ভুলা না পাওগে’ গানে শেষ বিদায় লতা মঙ্গেশকরের

চুরি বেড়ে যাওয়ায় আতংকে বীরগঞ্জ পৌরবাসী

চুরি বেড়ে যাওয়ায় আতংকে বীরগঞ্জ পৌরবাসী

হাবিপ্রবিতে “ডেইরি শিল্প বিকাশের অন্তরায় এবং উত্তরণের উপায়” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

২০ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সন্মেলন সম্পন্ন

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাবিপ্রবিতে আলোচনা সভা