Tuesday , 18 January 2022 | [bangla_date]

রংপুর বিভাগের সেরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল

ঠাকুরগাঁও : প্রসব-পরবর্তী সেবা, সিজারিয়ান অপারেশন, মাইনর সার্জারি, ব্রেস্ট ফিডিংসহ অন্যান্য সেবা দিয়ে রংপুর বিভাগের ৮টি হাসপাতালের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বর মাসের হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং (এইচএসএস) স্কোরের পর্যালোচনা করা হয়। এতে বিভিন্ন সেবার মান বৃদ্ধি পাওয়াতে এইচএসএস স্কোরিংয়ে এবার প্রথম স্থান অর্জন করে। সেবা নিতে আসা রোগী শারমিন আক্তার জানান, আগের তুলনায় হাসপাতালটির অনেক পরিবর্তন হয়েছে। সদর উপজেলার নারগুন এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল হাসপাতালটি খুব সুন্দর করে সাজিয়েছেন। প্রয়োজনীয় লোকবল না থাকলেও তিনি ও অন্যান্য চিকিৎসকগণ যেভাবে সেবা দিয়ে চলেছেন তা প্রশংসনীয়।
হাসাপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, স্থানীয় এলাকাবাসী ও জনগোষ্ঠীর মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত চিকিৎসা দল নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় এই জেনারেল হাসপাতাল এইচএসএস স্কোরিংয়ে প্রথম স্থান অধিকার করেছে। এ ছাড়াও এই হাসপাতালে ২০টি করোনা আইসিও ও ১০টি জেনারেল আইসিইউ বেড সংযোজন করা হয়েছে। একই সঙ্গে পিসিআর ল্যাবসহ কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর প্রক্রিয়া রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু

বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে আলোকিত করছেন -হুইপ ইকবালুর রহিম এমপি

ফুলবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত

আটোয়ারীর আলোচিত শিক্ষার্থী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

কাহারোলে বস্তায় লাউ ও শাক-সবজি চাষে সফল কৃষক হেমবাবু

দিনাজপুরের বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী আর নেই \ আজ নামাজের জানাযা

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন চা চাষিরা কাঁচা চা পাতার ন্যায্যমূল্য না পেলে অকশন সেন্টার মূল্যহীন-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

জনতা ব্যাংক বাহাদুর বাজার শাখার নতুন ভবনে কার্যক্রম শুরু

দিনাজপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত