Thursday , 27 January 2022 | [bangla_date]

রাণীশংকৈলে স্বাস্থ্য রক্ষায় মাস্ক বিতরণ আইন অমান্য করলেই জরিমানা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসন ২৭জানুয়ারী মাস্ক বিতরণ ও ভ্রাম্যমান আদালতের জরিমানা করেন। উপজেলার বেশিভাগ মানুষ বিধিনিষেধ মানছেন না। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সারা দেশে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ জারি করে সরকার। কিন্তু এরপরও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানুষের মধ্যে উদাসীনতা দেখা গেছে। হাটবাজারগুলোতে মানুষকে সামাজিক দ‚রত্ব না মেনে চলাচল করতে দেখা গেছে। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। আবার যাঁরা মাস্ক ব্যবহার করছেন, তাঁদের মধ্যে অনেকেই নিয়ম মেনে ব্যবহার করছেন না। এদিকে ঠাকুরগাঁও জেলা দিনদিন সংক্রমণ বেড়ে ঝুঁকিপ‚র্ণ জেলা হিসেবে চিহ্নিত হচ্ছে।এমন পরিস্থিতিতে রাণীশংকৈল উপজেলার অধিকাংশ মানুষের মাস্ক পরতে দেখা যায়নি। প্রশাসনের লোকজন দেখলে কেউ কেউ আড়ালে যাচ্ছেন আবার কেউ পকেটে থাকা মাস্ক পরছেন। বৃহস্পতিবার সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, আব্দুল লতিফ সেখ(তদন্ত) সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
স্বাস্থ্য বিভাগের স‚ত্র মতে, ২০২০সালের ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছর জেলায় ৮হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১হাজার ৪৮১জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ১৫ , করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২৯ জন। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। তাৎক্ষণিক করোনার ফলাফল জানতে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। এত সুবিধা থাকার পরেও মানুষ সচেতন হচ্ছে না। নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা জানায় ‘স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে আমাদের গণসচেতনতা মূলক প্রচারনা চলমান রয়েছে। যারা একেবারেই মানছেন না তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এ অভিযান অভ্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মেবারক আলী চক্ষু হাসপাতালে হুইল চেয়ার হস্তান্তর

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন !

পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

রাণীশংকৈলে এক বৃষ্টিতেই ২ হাজার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাতভর ডাকাত আতঙ্ক, গ্রেফতার ৫

পারিবারিক, সামাজিক, জাতীয় পর্যায়ে নিজেকে বিকশিত করার মাধ্যম স্কাউটিং-দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান

ওয়ার্ল্ড ভিশনের অর্ধ-বার্ষিক শিখন কর্মশালায় বক্তারা আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত ও বিবেকবান প্রজন্ম দেখতে চাই

রাণীশংকৈল প্রেসক্লাবে ব্যারিস্টার রকুনুজ্জামানের মতবিনিময় সভা