Thursday , 13 January 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ২দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১২ জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, সহকারি মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক – ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বক্তব্য রাখেন। পরে তারা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট
১৭টি স্টল স্থান পেয়েছে। প্রসঙ্গত, গতকাল ১১ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা
সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-মৎস কর্মকর্তা
আব্দুল জলিল, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রধান শিক্ষক রুহুল আমিন ও ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমিতি খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ — আদালতে মামলা

বীরগঞ্জে নৌকার বিজয়ী ইউপি চেয়ারম্যানদের সংবর্ধণা

বীরগঞ্জে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে নিরবে চলছে ‘ভাদর কাটানি’ উৎসব

আটোয়ারীতে আপোষের প্রলোভনে বিপাকে হত্যা মামলার বাদী পিতার মৃত্যু সনদ পেতে দ্বারে দ্বারে ঘুরছেন ছেলে

অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায় – ১১০ কিলোমিটার রিকশায় নিয়ে আসা শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলা প্রশাসক

সাপাহারে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপন

সিডিএ’র নারী দিবসের আলোচনা সভা

একদিনেই এলো ১০৭৭ টন পেঁয়াজ, দাম কমলো কেজিতে

ঠাকুরগাঁওয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ