Friday , 7 January 2022 | [bangla_date]

হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় আটক-১

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে নাসিরুদ্দিন (৫০) নামে নিজ ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় মাসুদা আকতার(২৭) কে আটক করেছে পুলিশ।
আটককৃত মাসুদা আকতার শরীফের স্ত্রী। মামলায় অন‍্যান‍্য আসামিরা হল
আফসার আলী(৫৫), পিতা-মৃত সাজ্জাদ আলী, শরিফ(৩০), তহিদুল ইসলাম ওরফে জরিপ(২২), আরিফুল ইসলাম(১৯) ত্রয়ের পিতা আফসার আলী। মাসুদা আকতার(২৭) স্বামী শরিফ, আরিসা বেগম(৪৫) স্বামী আফসার আলীসহ অজ্ঞাতনামা ২/৩ জন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্প্রতিবার সকাল আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বসতভিটার জমি ভাগবাটুয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই আফসার আলী উত্তেজিত হয়ে তার হাতে থাকা বাশেঁর লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ছোট ভাই নাসিরুদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। নাসিরুদ্দিনের অবস্থা বেগতিক দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তার মধ্যে নাসিরুদ্দিনের মৃত্যু ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের ছেলে বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ ও ২/৩জন অজ্ঞাত করে মামলা করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এজাহার নামীয় সকল আসামীকে আটকের জোর প্রচেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল

মহিলা পরিষদের উদ্যোগে চিরঞ্জিব সুফিয়া কামালের জন্ম বার্ষিকী পালিত

বোদায় হাইওয়ে পুলিশের প্রচার অভিযান

বোদায় হাইওয়ে পুলিশের প্রচার অভিযান

রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী নেটওয়ার্কের মতবিনিময়

প্রশ্ন ফাঁসের হওয়ায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত।আটক-৩

ঠাকুরগাঁওয়ে মারপিটের অভিযোগে মামলা

রাণীশংকৈলে বরযাত্রীর গাড়ী উল্টে নিহত -১আহত-২

রাণীশংকৈল পৌর নির্বাচন ১৪ ফ্রেরুয়ারী- নির্বাচনী সকল প্রস্তুতি সর্ম্পূণ !

সভাপতি শুভ, সাধারণ সম্পাদক হারুন জাতীয় কৃষক সমিতি পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটি

বোদায় ঝরে পরা শিশুদের পাঠদানে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু