Saturday , 15 January 2022 | [bangla_date]

হরিপুরে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে টিকা। কিন্তু ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্র সমুহে স্বাস্থ্যবিধি প্রায়ই উপেক্ষিত। নেই সামাজিক দূরত্ব। অনেকের মুখেও নেই মাস্ক। দাঁড়ানো হয়েছে গাদাগাদি করে। কেবল শিক্ষার্থী নয়, অভিভাবকদেরও স্বাস্থ্যবিধি না মানতে দেখা যায়। অধিকাংশের মুখে নেই মাস্ক।
তাই টিকা প্রদান কেন্দ্র সমুহের এমন পরিবেশ-পরিস্থিতে কেন্দ্র থেকেই সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের হরিপুরে গত বৃহস্প্রতিবার (১৩ জানুয়ারি) থেকে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু হয়।হরিপুর উপজেলায় ১৮ হাজার ২২০জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে। ১২ থেকে ১৮ বছর বয়সী এই শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়া না থাকলে তাদের ক্লাসে আসতে দেওয়া হবে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাত্র একটি সেন্টারে গাদাগাদি করে ও স্বাস্থ্যবিধি না মেনেই টিকাদান কার্যক্রম চলছে। গাদাগাদি করে ও স্বাস্থ্যবিধি না মেনেই টিকাদান কার্যক্রম পরিচালিত হওয়ার ফলে শিক্ষার্থীদের অভিভাবক তাদের সন্তানদের স্বাস্থ্য সেবা নিয়ে উদ্বিগ্ন।
শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সুরক্ষার বিষয়ে জানতে হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিঞা বলেন, সবার মুখে মাক্স রয়েছে। পাঁচ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে গাদাগাদি তো হবেই৷ তবে স্বাস্থ্য বিধি মেনেই টিকা দেওয়া হচ্ছে, আপনি এসে দেখেন৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চিরিরবন্দরে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল  ও ইয়াবাসহ যুবক আটক

চিরিরবন্দরে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ যুবক আটক

দিনাজপুরে হতদরিদ্র যৌতুকবিহীন বিবাহিত নবদম্পতিদের কর্মসংস্থানের জন্য ভ্যান গাড়ী উপহার দিলেন ——-ইকবালুর রহিম এমপি

রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে নবাগত কাহারোল ইউএনওকে সংবর্ধনা

হরিপুরে কাস্তের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর, আটক স্বামী

রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া অন্তরায়ের ভর্তির টাকা তার বাবার হাতে তুলে দিলেন ইউএনও আফছানা কাওছার

কাহারোলে বোরো চাষীরা বোরো ধান লাগাতে ব্যস্ত

পঞ্চগড়ে হত্যা মামলার আসামীদের জামিন দেয়ায় বিচারককে জুতা নিক্ষেপ করলেন মামলার বাদী

পঞ্চগড়ে হত্যা মামলার আসামীদের জামিন দেয়ায় বিচারককে জুতা নিক্ষেপ করলেন মামলার বাদী

দিনাজপুর বিএডিসি হতে প্রণোদনার মেয়াদ উত্তীর্ণ বীজ বিতরণ

হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে দু’শ শিল্পী দর্শক মাতালেন গণজাগরণের সাংস্কৃতিক উৎসব