Saturday , 29 January 2022 | [bangla_date]

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি অবৈধভাবে লিজ- রাজস্ব হারাচ্ছে সরকার

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারির ভিতরে প্রায় ৫০শতাংশ জমি সরকারি বিধি লংঘন করে অবৈধভাবে রফিকুল ইসলাম নামে এক বহিরাগত ব্যক্তিকে লিজ প্রদান করেন। লিজকৃত জমিতে রফিকুল ইসলাম নার্সারি তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের উক্ত জমি অবৈধভাবে লিজ দেওয়ার ফলে লিজকৃত টাকা সরকারি কোষাগারে জমা না হয়ে পকটস্থ করার অভিযোগ উঠেছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব।
এবিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন জমিটি মসজিদ কমিটি লিজ দিয়েছে এবং লিজকৃত টাকা মসজিদ কমিটি নেয়।
নার্সারির মালিক রফিকুল ইসলাম বলেন সাত বছর ধরে এই জমি আমি লিজ নিয়ে নার্সারি করতেছি। স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই আব্দুল জলিলকে প্রতি বছর পাচ হাজার টাকা দিই।
স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই আব্দুল জলিল বলেন লিজকৃত জমির মালিক রফিকুল ইসলাম প্রতিবছর দুই হাজার টাকা দেয়। এই টাকা মসজিদের কাজে ব‍্যয় করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় ঈদের জামাত

আশা‘র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা

সকালে সর্বনিম্ন তাপমাত্রার সাথে দিনে চৈত্রের কাঠফাটা রোদ আবহাওয়ার বিরূপ প্রভাবে পঞ্চগড়ে বাড়ছে শীতজনিত রোগ শিশুদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা

বোচাগঞ্জ মডেল মসজিদের কাজ বন্ধ, রড নিয়ে যাওয়ার সময় জনতা কতৃক আটক

বিরলে শালবনের শালগাছ কাটার অপরাধে যুবক আটক

বিরলে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধনে হামলায় প্যানেল চেয়ারম্যান ও তার লোকজনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ডেঙ্গু সচেতনতায় স্বাস্থ্য বিভাগের লিফলেট বিতরণ

দিনাজপুরে নদীতে কিশোর ও পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর দ্বিতীয় পর্ব বিলম্বিত–সন্ত্রাসবাদের হুমকিতে চীন পাকিস্তানের প্রতি হতাশ