Monday , 10 January 2022 | [bangla_date]

১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আগামী ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে , করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শান্তির সম্মুখীন হতে হবে।

অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

রেঁস্তোরায় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোন টিকা সনদ প্রদর্শন করতে হবে।

১২ বছরের ঊর্ধ্বের সব ছাত্র-ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

যাযাদি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মহাসচিবকে চিঠি পাঠিয়ে বিতর্কে ঠাকুরগাঁও সদর বিএনপি নেতা !

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আটোয়ারী আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

বর্তমান শেখ হাসিনার সরকার বিপুল সংখ্যক নারী-পুরুষকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এনেছে -মজাহারুল হক প্রধান এমপি

কাহারোলে ৯৪ টি প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি  শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আর্শীবাদ ও প্রেরণ

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আর্শীবাদ ও প্রেরণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুরে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ

কাহারোলে আসছেন স্থানীয় সরকার উপদেষ্টা

বৈকালী নাট্য গোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী পালনে দিনাজপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময়

পীরগঞ্জে যমুনা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

কাহারোলে সাংবাদিক রোজিনা ইসলামের ষড়যন্ত্রমূলক মামলা নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন