Tuesday , 11 January 2022 | [bangla_date]

আটোয়ারীতে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ভারতীয় নাগরিক সহ ১০ চোরাকারবারী আটক

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও একজন ভারতীয় নাগরিক সহ ১০ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। এসময় চোরাকারবারীদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি, ৩২ পিস ইয়াবা ও কিছু দেশী কাপড় সহ একটি ছাই রঙ্গের মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ। আটককৃত চোরাকারবারীরা হলেন, ভারতের ইসলামপুর এলাকার জালাল উদ্দীনের পুত্র আঃ গফুর(২৫), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোড় ইউনিয়নের হরিনমাড়ি এলাকার খোরশেদ আলীর পুত্র দেলোয়ার হোসেন(২৮) ও সোলেমানের পুত্র আঃ রাজ্জাক(২৩), বোয়ালটলী এলাকার দিপেন পালের পুত্র বিকাশ পাল(৩৫), যুগিহাট এলাকার রফিজুলের পুত্র জাকির হোসেন(২৫) ও কাশেমের পুত্র হজরত(২৭), কালীবাড়ি এলাকার মৃত: শুকুদ্দীর পুত্র মনিরুল(৩২), কেরিয়াতি এলাকার সামছুরের পুত্র নাসিরুল(২৪) ও মৃত: ধন মোহাম্মদের পুত্র পসিরুল(২৮) এবং কোটপাড়া এলাকার কারবারু পালের পুত্র বিষ্ণু পাল(২৯)। পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া মুন্ডুমালা বিজিবি ক্যাম্প এলাকা হতে চোরাকারবারীরা মাইক্রোবাস যোগে লাহিড়ী-আটোয়ারী অভিমূখে আসতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার সিনিয়র এএসপি(সার্কেল) মো: তোফাজ্জল হোসেন এবং বালিয়াডাঙ্গি থানার ওসি মো: হাবিবুর রহমান প্রধান সমন্বয়ে পুলিশের একটি দল মাইক্রোবাসটিকে লাহিড়ী বাজার এলাকায় আটকের চেষ্টা করে ব্যর্থ হন। পরে আটোয়ারী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীথান এলাকার জনৈক বিদ্যানাথের বাড়ির সামনে মাইক্রোবাসটিকে আটক করে। এসময় চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে সেসময় ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে তাদেরকে আটক করতে সক্ষম হন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দিপেন্দ্র নাথ সিংহ জানান, এ ঘটনায় বিভিন্ন অপরাধে আটককৃতরা সহ ১৯ জনের এবং অজ্ঞাত আরো ২-৩ জনের নাম উল্লেখ করে আটোয়ারী থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মিষ্টি কুমড়ার ফুল থেকে মধু সংগ্রহ

বীরগঞ্জে ১৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই ডিভাইস ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপকরণ বিতরণ

সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং সেন্টারের মেধাবৃত্তি প্রদান

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি অবৈধভাবে লিজ- রাজস্ব হারাচ্ছে সরকার

পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র পোস্ট করায় যুবদলের প্রতিবাদ

তেঁতুলিয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র পোস্ট করায় যুবদলের প্রতিবাদ

বীরগঞ্জে ক্ষতির মুখে মৌসুমি ফল ব্যবসায়ীরা

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে  উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

লঞ্চে ভয়াবহ আগুন,৪০ জনের মরদেহ উদ্ধার, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন