Friday , 21 January 2022 | [bangla_date]

আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য উঞ্চ ভালোবাসা

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতিবছরের ন্যায় এবারো এলাকার শীতার্ত মানুষের জন্য উঞ্চ ভালোবাসা উষ্ণতা-২০২২ উপহার দিয়েছে ক্রিয়েটিভ ক্লাবের সদস্যরা। শুক্রবার (২১ জানুয়ারী) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার প্রায় দেড় শতাধিক দুঃস্থ মানুষকে উষ্ণ ভালোবাসার উপহার সরুপ কম্বল তুলে দেন। ক্রিয়েটিভ ক্লাব আটোয়ারীর আহবায়ক আবু সাঈয়িদ রাজিব ও সদস্য-সচিব রুবেল ইসলাম জনী সহ অন্যান্য সদস্যদের সহযোগিতায় বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ূন কবির, ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও ব্যবসায়ী সাইদুজ্জামান শিপলু সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ এবং উপকারভোগী সাধারণ মানুষ।
উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রিয়েটিভ ক্লাবের সদস্যরা এলাকার মানুষের সুখ দুঃখের ভাগীদার হয়ে বরাবর দৃষ্টান্ত রেখে যাচ্ছেন। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীরগঞ্জে জাতীয় পতাকা বিক্রির ধুম

ঠাকুরগাঁওয়ে তান্ত্রিক সেজে নারী ধর্ষণ

রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে নবাগত কাহারোল ইউএনওকে সংবর্ধনা

বীরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হামলায় আহত ৩ জন

বোচাগঞ্জে তিনজন সার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে বৃদ্ধ জমির উদ্দিনের পরিবার ভূমিদস্যুর দৌরাত্মে দিশেহারা

বীরগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিক বরাদ্দ

তদন্ত ছাড়াই মামলা রাণীশংকৈল কলেজ মসজিদের ইমাম গ্রেফতার

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান কতৃক নালা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ বন্ধ

হাবিপ্রবি সংবাদ বিজ্ঞপ্তি