Friday , 7 January 2022 | [bangla_date]

আটোয়ারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিষদের হলরুমে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা নানান বিষয়ে মতামত ব্যক্ত করেন। অবহেলিত এ উপজেলার সমস্যা ও সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে মতামত ব্যক্ত করেন সিনিয়র সাংবাদিক জিল্লুর হোসেন সরকার, মোঃ আনিসুর রহমান, মোঃ ইউসুফ আলী, মনোজ রায় হিরু ও এ রায়হান চৌধুরী রকি প্রমূখ। অন্যান্যের মধ্যে আরো মতামত দেন মোঃ নজরুল ইসলাম দুলাল, মোঃ জাহেরুল ইসলাম ও রাব্বু হক প্রধান। ইউএনও তার বক্তব্যে বলেন, জীবনে তিনি শতভাগ সৎ থেকে এ পর্যন্ত এসেছেন, অত্র উপজেলায় সরকারি দায়িত্ব পালনে তার ব্যতিক্রম হবে না মর্মে আশ্বস্ত করে স্থানীয় গণমাধ্যমকর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রতিযোগিতা

পঞ্চগড়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের’ ভূমিকা শীর্ষক কর্মশালা

দিনাজপুরে ডেমক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সফর

ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক

ধানের শীষ মানেই অগ্রগতি: ডা. জাহিদ

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে– সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল

ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে কৃষকদের মারপিটের অভিযোগ

বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী করে গড়ে তুলতে হবে——হুইপ ইকবালুর রহিম

গরীবের মেহমানখানা, একবেলা পেট ভরে খাবার মেলে এখানে

বীরগঞ্জে পিবিবি এর এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান