Tuesday , 11 January 2022 | [bangla_date]

আটোয়ারীতে নব নির্বাচিত ৫ ইউ’পি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ৩য় দফায় অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত ৫ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান ও রেনু একরাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নজরুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, উপজেলার বলরামপুর ইউনিয়ন ব্যতিত গত ২৮ নভেম্বর/২০২১ অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে তিন ইউনিয়নে নৌকার প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী সহ নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদন্যগণ শপথ গ্রহন করেন।#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিনোদন কেন্দ্রের অভাব পূরনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে স্বপ্নজগত

আলু রপ্তানি কার্যক্রম উৎসাহিত করার লক্ষ্যে বীরগঞ্জে মতবিনিময় সভা

অবাদ সুষ্ট নির্বাচনের দাবীতে রফিকুল’র সংবাদ সম্মেলন

বোচাগঞ্জে মাদকসেবীকে ৬মাসের কারাদণ্ড ও ওয়ারেন্টের আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আদিবাসী কল্যাণ পরিষদের ১৬৮ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২৯৬ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের উদ্বোধন

দিনাজপুরে ইয়াবা ট্যাবলেটসহ চাচা শশুর ও জামাই আটক

রাণীশংকৈলে সাংবাদিকদের মতবিনিময় সভা

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জনগণের কল্যাণে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে …..ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন