Friday , 14 January 2022 | [bangla_date]

জনপ্রিয় কন্ঠশিল্পি হৈমন্তী রক্ষিত গাইলেন ‘ধানও দিলাম জমিনও দিলাম’

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশী চলচ্চিত্রের গানে ও টিভি অনুষ্ঠানে গান গেয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন শিল্পী হৈমন্তী রক্ষিত। একসময় বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়িতে নজরুল সংগীতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারও আগে পঞ্চম শ্রেণিতে তার প্রথম অ্যালবাম ‘ডাকপিওন’ প্রকাশিত হয়েছিল। এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নজরুল সংগীত ও দেশের গানে জাতীয় শিশু পুরস্কর অর্জন করেন। দেশব্যাপী স্টেজ শো’তে খ্যাতি রয়েছে তাঁর। আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও স্টেজসিঙ্গার হিসেবে গান করেছেন। বাপ্পা মজুমদারের সঙ্গে প্রেমের ছোঁয়া ও দেয়াল কাহিনি অ্যালবামের জন্য তিনি দারুণ পরিচিতি পেয়েছেন। এছাড়া আসিফ আকবরের সঙ্গেও দ্বৈতভাবে তিনি অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি ২০টির বেশি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি তিনি উর্বশী গানের সিঁড়িতে ‘ধানও দিলাম জমিনও দিলাম’ শিরোনামে একটি গানের অডিও ও ভিডিওর কাজ সম্পন্ন করেছেন। আগামী ১৭জানুয়ারি সোমবার বিকাল ০৪টায় উর্বশী ফোরাম ইউটিউব চ্যানেলে গানটি প্রচারিত হবে বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

আটোয়ারীতে জরায়ূমূখ ক্যান্সার প্রতিরোধে উপজেলা সমন্বয় সভা অুনষ্ঠিত

বীরগঞ্জে রিদিতা ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জ প্রসুতির মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক ঘেরাও, ৩সদস্যের তদন্ত কমিটি গঠন

সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরী– আমি মানব সেবক আমার কোন অহংকার নেই

দিনাজপুর-১ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল এমপি মনোনয়ন পাওয়ার খবরে বীরগঞ্জ কাহারোলে আনন্দের জোয়ার

পীরগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা : একই পরিবারের আহত ৭

বীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন — সুদাম সরকার ।

বিরামপুর পৌরসভা সিসি ক্যামেরা আওতায়