Friday , 7 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে চুরির অভিযোগে গরু মালিক নিজেই জেলহাজতে ।

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের তেওয়ারীগাঁও গ্রামের বাসিন্দা গোলাম হোসেন (৫৬) নিজ গরু চুরির অভিযোগে জেলহাজতে রয়েছেন। বড় ছেলের বিয়ের পরিকল্পনা করে বাড়িতে পালন করা দুটি গরু বিক্রি করেন স্থানীয় গরু ব্যবসায়ী হাসেম আলীর (৪৬) কাছে। নিজ গরু বিক্রয় করে মালিক বনে গেলেন চোর এমন কথা এখন ঐ গ্রামের মানুষের মুখে মুখে। সোমবার (৩ জানুয়ারি) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাধীন মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে গরুর মালিক গোলাম হোসেন সহ গরু ব্যবসায়ীদের আটক করে পুলিশ। ছেলের বিয়ে দেওয়ার জন্য চার হাজার টাকা অগ্রিম নিয়ে বাকি এক লক্ষ বিশ হাজার টাকায় তার বাড়িতে পালন করা দুইটি গরু বিক্রি করে দেওয়ার জন্য স্থানীয় গরু ব্যবসায়ী হাসেম আলী সহ ৪ জনকে দেয়। ব্যবসায়ীরা গরু দুটি গত সোমবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে বিক্রি করার জন্য নিয়ে যান। বিক্রি করতে গিয়ে ব্যবসায়ীরা গরু দুটি চুরি করে এনেছে একথা শুনে বাজারে ছুটে যান গরুর মালিক গোলাম হোসেন। কিন্তু পুলিশ কোন তদন্ত না করে গরুর মালিক গোলাম হোসেন সহ ব্যবসায়ীদের আটক করে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে যান।
প্রতিবেশীরা জানান, গোলাম হোসেন ৪/৫ মাস আগে গড়েয়া হাট থেকে গরুটি ক্রয় করেন। অনেক কষ্ট করে তিনি গরুটি লালন-পালন করেন। নতুন ঘর দিবেন বলে তিনি গরু বিক্রি করেছেন। কিন্তু আজকে তিনি নিজের গরু বিক্রি করতে গিয়ে চোর হয়ে গেল। এটা কেমন অত্যাচার? রফিকুল নামে এক প্রতিবেশী বলেন, উনারা আর আমরা একসাথে গরু কিনছি গড়েয়া বাজার থেকে। আমরা গরীব লোক বলে কোন বিচার নাই? গরু পালতে গিয়ে কি আমরা চোর হয়ে গেলাম?
গোলাম হোসেনের স্ত্রী হালিমা খাতুন বলেন, খেয়ে না খেয়ে ঋণ করে পাঁচ মাস আগে গড়েয়া বাজার থেকে দুটি গরু কিনেছিলাম। এখনো সেই ঋণ শোধ হয়নি। প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয়। ছেলের বিয়ে দিবো বলে নতুন ঘর তৈরী করার জন্য আমরা গরু দুটো বিক্রি করি। বিক্রি করতে গিয়ে আজকে আমার বৃদ্ধ স্বামী চোর হয়ে জেলখানায়। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, আমি নির্বাচন চলাকালীন সময়েও গোলাম হোসেনের বাড়িতে গিয়ে দেখি তিনি গরু গুলো লালন-পালন করেন। আমি এর আগেও পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব থাকাকালে গোলাম হোসেনের বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি। তিনি অত্যন্ত সৎ, সরল মানুষ। তিনি কোন ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত না। তিনি ষড়যন্ত্রের স্বীকার।
ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম বলেন, গত ২ জানুয়ারী বাদি আতাবুর রহমানের বাসা হতে ৫ টি গরু চুড়ি হয়। সেই মর্মে বাদি থানায় এজাহার দাখিল করলে মামলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা খবর পায় বাদি গোলাপগঞ্জ বাজারে একটি গরু শনাক্ত করেছে। পরে পুলিশ গিয়ে গরু সহ ৫ জনকে ধরে নিয়ে এসে আদালতে সোপর্দ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

পীরগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

দিনাজপুরে পৈতৃক জমির অংশ ও অর্থ আত্মসাৎকারী ভুয়া মুক্তিযোদ্ধা গোলাম মুর্তুজা চৌধুরী রতনের সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা ও অনৈতিক কর্মকান্ডে আইনত পরিত্রান চান আপন সহোদর দু’ভাই কলিং ও পলু !

হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নিম গাছের চারা রোপণ

বিরামপুরে মোবাইল কোর্ট পরিচালনায় মৎস্য সম্পদ রক্ষায় চায়না দুয়ারী জাল জব্দ এবং ধ্বংস

পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৩ নারী আহত ঃ একজনকে দিনাজপুরে রেফার্ড

রাণীশংকৈলে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

খানসামায় ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ঠাকুরগাঁওয়ে স্মরণকালের ভয়াবহ ঠাণ্ডায় বিপর্যস্ত কৃষকদের জনজীবন !

তেঁতুলিয়ায় আরএস নকশা বাতিল করে নতুন নকশা বুলুপ্রিন্ট প্রণয়ের দাবিতে মানববন্ধন