Sunday , 16 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ডায়াবেটিক সমিতির বার্ষিক সভা — নতুন কমিটি গঠন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।১৪ জানুয়ারি শুক্রবার রাতে ডায়াবেটিক হাসপাতালের সভাকে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন- আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সভায় স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সভাপতি অধ্য রাজিউর রহমান। আলোচনায় অংশ নেন, এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, এস এম শামুজ্জামান দুলাল, আকরাম হোসেন মিঠু, রোকনউদ্দিন, ইয়াকুব আলী প্রমুখ। প্রধান অতিথি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নের উপর জোর দিয়ে বলেন, এই হাসপাতালের কার্যক্রম আরো জোরদার করতে হবে ও একটি অর্গানোগ্রাম (লেকবল) প্রস্তুত করতে হবে। তহবিল সংগ্রহের উপরও তাগিদ দেন তিনি। পরে সকলের সস্মতিতে আগামী তিন বছরের জন্য ১৫ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করেন তিনি। নতুন নির্বাহী কমিটির সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, মোঃ রাজিউর রহমান রাজু , ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশি, এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, মো. আব্দুল গোফরান, পরেশ চন্দ্র সেন, এস এম এ মঈন, মো. আব্দুল লতিফ, মো. মাহমুদ হাসান রাজু, আনিসুল হক চৌধুরী, ডা. মো. মিরাজুল ইসলাম, এস এম শামসুজ্জামান দুলাল, মো. সাইফুর রহমান, মো. আব্দুস সউদ, তসকিন উদ্দিন আহমেদ ও আকরাম হোসেন মিঠু। পরবর্তীতে নির্বাচিত ১৫ সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হবে বলে জানান, সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রাজিউর রহমান রাজু ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর বাবুর্চি উন্নয়ন সমিতির আলোচনা ও মতবিনিময় সভা

রাণীশংকৈল যে গ্রামের পিছু ছাড়ছে না ক্যান্সার

রাণীশংকৈল যে গ্রামের পিছু ছাড়ছে না ক্যান্সার

হিলিতে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে দেয়ালের চিত্র

পীরগঞ্জে বাণিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ বিক্রি হবে ৫০ লাখ টাকার ফল

বোদা পৌরসভার তফসিল ঘোষণা, ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়

দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এ্যাডভোকেট আজিজুর রহমান এর  মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এ্যাডভোকেট আজিজুর রহমান এর মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দিনাজপুরে দুইদিনব্যাপী শিল্পকলা

দিনাজপুরের সবজি চাষের গ্রাম ‘উলিপুর’

আটোয়ারীতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন