Thursday , 13 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র নবনির্বাচিত ইউ.পি চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নবনির্বাচিত ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান , ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন , বালিয়াডাঙ্গী উপজেলা ৮টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান পাড়িয়া মোঃ ফজলে রাব্বী রুবেল, চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী, ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, বড় পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন মিয়া, দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ভানোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকালু ডোঙ্গা, বড় বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, । শপথ বাক্য পাঠ শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সকল চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঐ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ । এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। এছাড়াও চেয়ারম্যানদের করনীয় বিভিন্ন বিষয়ে অবগত করেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

বোদায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের বার্ষিক ফলাফল উৎসব অনুষ্ঠিত

রাণীশংকৈলে মহিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা

বীরগঞ্জে গাঁজাসহ এক বৃদ্ধ আটক

২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মুক্তি পাবে সময়ের জনপ্রিয় শিল্পী লায়লা’র ‘বন্ধে পান খাইতো’

বোচাগঞ্জে গুডনেইবারস্ এর উদ্যোগে পিএসএম সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সদরের ২০টি ইউপি নির্বাচনে নৌকা-১৪ জন স্বতন্ত্র -৬ জন প্রার্থী বিজয়ী ।

ঠাকুরগাঁওয়ে রমজান উপলক্ষে আব্রুয়ান ফাউন্ডেশনের বিভিন্ন সামগ্রী বিতরণ