Sunday , 2 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,,
নারী পুরুষ নির্বিশেষ সমাজসেবায় গড়বো দেশ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রানীশংকৈল উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে রবিবার (২জানুয়ারি) সকালে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে রানীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান।শাহরিয়ার আজম মুন্না বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক মহিলা আ.লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। সমাজসেবা দিবসের আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। আলোচনা শেষে বিনামূল্যে বয়স্ক বিধবা ভাতা কার্ড বিতরণ ও প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে চিনিরকলের কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্জ্য শোধনাগারটি অকেজো হয়ে দাঁড়িয়ে আছে

চিরিরবন্দরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান

সারকোমা ক্যান্সারে আক্রান্ত ঠাকুরগাঁওয়ের পারভেজের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত

দিনাজপুরে পলিথিন/পলিপ্রপাইলিন-এর তৈরি শপিং ব্যাগ উৎপাদন/বাজারজাতকরণ ব্যবহার বন্ধ

রাণীশংকৈলে ইসরাঈল হোসেনের ইন্তেকাল

অটো ভ্যান বিক্রি করে ছেলের কোচিং করানো বাবাকে নতুন ভ্যান কিনে দিলেন পঞ্চগড় ডিসি

চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার পরিচিতি সভা

আজ (৩ ডিসেম্বর) পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু