Thursday , 20 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নির্বাহী অফিসারের হস্তক্ষেপে তাৎক্ষণিক বিধবা ভাতা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অঞ্জনা বালা (৬০) অনেকের কাছে ধরনা দিয়ে ক্লান্ত হয়ে অবশেষে ইউএনও’র পদক্ষেপে ৩০ মিনিটের মধ্যে বিধবা ভাতাভুক্ত হলেন। সোমবার ১৭ জানুয়ারি বিকালে রানীশংকৈল উপজেলা ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এ ভাতার ব্যবস্থা করে দেন। অঞ্জনা রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ের গুয়াগাঁও গ্রামের মৃত সোনা রামের স্ত্রী। তার স্বামী ১৯৮৭ সালের বন্যার সময় সাপের কামড়ে মারা যান। ২ ছেলে ১ মেয়ে নিয়ে দীর্ঘদিন নিদারুন কষ্টের মধ্যে জীবন চালিয়ে আসছিলেন অঞ্জনা । কিন্তু শেষ পর্যন্ত আর সংসারের ঘানি টানতে না পেরে তিনি ভিক্ষা করে সংসার চালাচ্ছেন । প্রায় ১ যুগ ধরে ধরে সে বিভিন্ন স্থানীয় জন প্রতিনিধিদের দারস্ত হয়েও শেষ পর্যন্ত ভাতা পাইনি অঞ্জনা। টাকা দিতে পারেনি বলে তার ভাতা এতদিন হয়নি বলেও তিনি জানান।
অবশেষে অঞ্জনা বালা রানীশংকৈল উপজেলা ইউএনও’র কাছে আবেদন নিয়ে গেলে তিনি সমাজসেবা অফিসারকে ডেকে সবকিছু দ্রুত যাচাই বাছাই করে তার ভাতার বিষয়টি দেখতে বলেন। রানীশংকৈল উপজেলা ইউএনও’র নির্দেশের প্রেক্ষিতে সমাজসেবা কর্মকর্তা যথারিতি বিষয়টি দেখে অঞ্জনাকে ভাতার আওতায় নিয়ে আসেন। অঞ্জনা আগামী তৃতীয় ধাপের কিস্তিতে একসাথে ৬ মাসের বিধবা ভাতার টাকা পাবেন বলে রানীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবস আজ শত শত বীর মুক্তিযোদ্ধার শাহাদত বরনের হৃদয় বিদারক ঘটনা আজও সবাইকে কাদাঁয়

পীরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে বিভিন্ন মন্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা স্থান থেকে ফিরে এসে ঠাকুরগাঁওয়ে বিএনপির সংবাদ সম্মেলন

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

বিরলে শিক্ষক কর্মচারী ঐক্য জোট এর  ত্রি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা

বিরলে শিক্ষক কর্মচারী ঐক্য জোট এর ত্রি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা

দিনাজপুর লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য ৪৯তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

পীরগঞ্জে সাহিত্য পরিষদের কমিটি গঠন

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসে কুমিল্লা থেকে আসলো ২৪ কেজি গাঁজা র‍্যাবের হাতে আটক -২

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হলেন যারা