Thursday , 27 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হরিজন ও দলিতদের চাকুরীর ক্ষেত্রে ৮০শতাংশ কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ,,
পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগে প্রধানন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও হরিজন জনগোষ্ঠীর আবাসন সমাধানের লক্ষ্যে মানববন্ধন পালিত হয়। ২৭ জানুয়ারি
বৃহস্পতিবার পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। পরে জেলা প্রশাসক ও শিক্ষা অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, মানবাধিকার কর্মী এ্যাড. জাহিদ ইকবাল, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, রুনা লায়লা, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা ম্যানেজার ঝর্না বেগম, হরিজন ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু বাসফোর প্রমুখ। বক্তারা সরকারী-বেসরকারী, স্বায়ত্ব শাষিত প্রতিষ্ঠানে ৮০ ভাগ কোটার বাস্তবায়ন, শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর ক্ষেত্রে হরিজন ও দলিতদের ৮০ শতাংশ কোটার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে হরিজন ও দলিত শ্রেণীর জনগোষ্ঠীর আবাসন ব্যবস্থা করনের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী।

পীরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

রাণীশংকৈলে পানিতে ডুবে দুইবছরের শিশুর মৃত্যু

পীরগঞ্জে হাসকিং মিল শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়নে আলোচনা সভা

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ট এসআই নির্বাচিত হলেন আশরাফুল ইসলাম

বোচাগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মিছিল- সমাবেশ

দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শৈত্যপ্রবাহ বাড়তে পারে বুধবার থেকে