Monday , 31 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা

মোঃ মজিবর রহমান শেখ,,
৩০ জানুয়ারি (রবিবার) রুহিয়া ইউনিয়নের মধুপুর সবুজ সাথি হাস্কিং মিলের পূর্ব পাশে শুক নদীর পশ্চিম পাড়ের মাটি কেটে মাহিন্দ্র গাড়ির মাধ্যমে নিয়ে যেতে দেখা যায় দূর্বৃত্তদের। জানা গেছে, মাত্র কিছুদিন পূর্বে উক্ত নদী খনন করে পাড় ভরাট করা হয় এবং উক্ত পাড় যাতে শক্ত হয় সে জন্য নদীর দুই ধারে কলা গাছ লাগানো হয়েছে। বর্তমানে উক্ত নদীর পাড় কেটে নেওয়ায় নদী গর্ভে পাড়ের অবশিষ্ট মাটি বিলিন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অপরদিকে পরিবেশ বিপর্যয় ডেকে আনবে বলে নদী বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু উসমান গণি নামে মাহিন্দ্রতে মাটি কেটে নিয়ে যাওয়া একজন ভূমি মালিক বলেন, “আমাদের জমির মাটি আমরা কেটে আনছি”!
এমতাবস্থায় এলাকা বাসি নদীর পাড় কাটা বন্ধে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি অবগত ছিলাম না আমি একজন কর্মকতাকে ঘটানাস্থলে এক্ষনি পাঠাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি অবস্থায় এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার,হাসপাতালে ভর্তি

বীরগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা

ইঁদুর মারার ফাঁদে মুড়ি ব্যবসায়ীর মৃত্যু

ইঁদুর মারার ফাঁদে মুড়ি ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন !

ঠাকুরগাঁও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার আনিসুরের বেনামে ৫টি অ্যাম্বুলেন্স সহ রয়েছে সম্পদের পাহাড়!

অনিয়ম করে প্রার্থীর নাম পাঠালে শাস্তি: কাদের

জুলাই অভ্যুত্থান দিবসে বীরগঞ্জে বিএনপি ও জামায়াতের সমাবেশ ও গণমিছিল

বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

বিরল পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বন্যার্তদের সহযোগিতায় সহায়তা সংগ্রহ

বিরল পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বন্যার্তদের সহযোগিতায় সহায়তা সংগ্রহ

অগ্নিকাণ্ডে পুড়ল মোহাম্মদ আলীর স্বপ্ন