Monday , 24 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হত-দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে হত-দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ২৪ জানুয়ারি সোমবার পৌর শহরের নিশ্চিন্তপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিলুর রহমান, সহকারী শিক্ষক ওবায়দুর রহমান, সংস্থার ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম, জেমস মানুয়াল বদ্দ প্রমুখ। পৌরসভার ৪ শতাধিক সুবিধাভোগী হতদরিদ্র শিশুর মাঝে একটি করে কম্বল বিতরণ করেন অতিথিরা। এ সময় সুবিধাভোগী শিশু, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের বোদায় ইমাম নিয়ে বিরোধ, হাতাহাতিতে আহত কয়েকজন

বোদায় ক্লাসটার ডেভেলপমেন্ট প্লান্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির কান্তজীউ মন্দির পরিদর্শন উপলক্ষ্যে মত বিনিময়

পীরগঞ্জ গণহত্যা দিবস পালিত

কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময়

তারুণ্যের উৎসবে পঞ্চগড়ে রিক’র বৃক্ষরোপন কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

“সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে“ শ্লোগান নিয়ে ‘টিম অপারেশন সুন্দরবন’র দিনাজপুরে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ বাতিল ঠেকাতে ইউপি সদস্যদের মানববন্ধন

দিনাজপুরে ফেরদৌস জাহাঙ্গীর (মানিক) স্মৃতি ফুটবল লীগ উদ্বোধন