Monday , 10 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হাতকড়া সহ পালিয়েছিল আসামি, ধরিয়ে দিল এলাকাবাসী

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় আটকের পর পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া সহ দৌড়ে পালিয়ে যান চুরির মামলায় অভিযুক্ত ১ আসামি। এ সময় ১ পুলিশ সদস্যের হাতের আঙ্গুলের নখ উপড়ে গিয়ে জখম হন। শনিবার রাতে ঠাকুরাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। আটককৃত আসামির নাম আমজাদ বাবু।
সে ঐ গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর দিনগত রাতে গড়েয়া ইউনিয়নে আরাজী মাটিগাড়া গ্রামের অনিল চন্দ্র অধিকারীর বাসায় চুরি হয়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি আমজাদ বাবুর নাম সন্দেহজনক উল্লেখ করেন।
এরপর থেকে বাবুকে খুঁজতে থাকে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৮ জানুয়ারি বাবুর অবস্থান জানতে পেরে তাকে আটক করা হয়। ধরে আনার সময় উজ্জ্বল হোসেন নামে এক কনস্টেবলকে বাবু ধাক্কা দিয়ে জখম করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা এলাকাবাসীর সহায়তায় তাকে ধরে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, আমজাদ বাবুকে চুরির মামলায় আটক করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে দুই মুখওয়ালা বাছুরের জন্ম

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে– সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল

ঠাকুরগাঁওয়ে ৩৩ বছর পর পুলিশের জমি উদ্ধার করলো ৩৩ নাম্বার ওসি

হরিপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রাণীশংকৈলে হারিয়ে যেতে বসেছে পুষ্টি সমৃদ্ধ কচু, কমেছে চাষাবাদ !

বঙ্গবন্ধু কন্যা যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে আছেন ও থাকবেন -হুইপ ইকবালুর রহিম

মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে  আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হালখাতা খেয়ে ১ শিশুর মৃ*ত্যু,অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক

খানসামার আত্রাই ও বীরগঞ্জের ঢেপা নদীতে ভেসে আসা ৭ জনের লাশ উদ্ধার\ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

কাহারোলের সুন্দরপুর  ইউপি সদস্য একটি কুচক্র  মহলের ষড়যন্ত্রের স্বীকার

কাহারোলের সুন্দরপুর ইউপি সদস্য একটি কুচক্র মহলের ষড়যন্ত্রের স্বীকার