Sunday , 2 January 2022 | [bangla_date]

নিজপাড়া ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনীয় প্রস্ততিসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ ষষ্ঠ ধাপে নিজপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনীয় প্রস্তুতিসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১জানুয়ারী শনিবার বিকেলে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রস্তুতিমূলক সভায় সুলতান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিজপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিছুর রহমান আনিছ, সুভাষ দাস,মোজাহেদুল ইসলাম মাজু, আলিমুদ্দন, আলহাজ্ব মো. আতাউর রহমান,আলহাজ্ব কেরামত আলী , প্রভাষক আবেদুর রহমান মুকুল, মো.নুরুল ইসলাম,টিকা রাম,সোহেল রানা টুটুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন দেবীপুর বাজার মসজিদের ইমাম মাঃ মো. সাইফুল ইসলাম। এসময় বক্তারা বলেন, গত ইউপি নির্বাচনে অল্প কিছু ভোটের ব্যবধানে আনিছুর রহমান আনিছ পরাজিত হয়েছিলেন। এবার নিজপাড়া ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ থেকে ৩১জানুয়ারী প্রতি ভোটকেন্দ্রে নারী-পুরুষ সহ সর্বস্তরের ভোটারেরা একটি করে ভোট দানের মাধ্যমে আনিছ এর বিজয় সুনিশ্চিত করবেন। নির্বাচনী অংশগ্রহণের জন্য প্রস্তুতিমূলক সভা শেষে স্থানীয় ভোটারগনের অনেকেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং স্বতঃস্ফূর্ত ভাবে তাদের প্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী আনিছ এর হাতে নগদ অর্থ সহায়তা করে দোয়া ও আশীর্বাদ দেন। উল্লেখ্য যে ষষ্ঠ ধাপে নিজপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই প্রথম ইভিএম(ইলেক্ট্রনিক) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমদানি শুরুর পর কমতে শুরু করেছে চালের দাম

খানসামায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের যাত্রা

খানসামায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের যাত্রা

বীরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে আনন্দের হাসি

হাবিপ্রবিতে কর্মচারীর হামলায় ৫ শিক্ষক হাসপাতালে \ তদন্ত কমিটি গঠন, অভিযুক্তকে বহিস্কার

খানসামায় পাইকারীতে শসার কেজি ১ টাকা, চাষিদের মাথায় হাত

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ এঁর মৃত্যু বার্ষিকী পালিত

বোদায় অর্ধ-শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীরা পেল হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবৃত্তি

পঞ্চগড়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় কেজি এলিভেন জয়ী

ট্রেনের অগ্রিম টিকেট ৫দিন পূর্বে । নতুন নিয়মে ৪৮-৬ ঘন্টা আগে ফেরত দেয়া যাবে।। বিস্তারিত জানতে টাচ করুন

ট্রেনের অগ্রিম টিকেট ৫দিন পূর্বে । নতুন নিয়মে ৪৮-৬ ঘন্টা আগে ফেরত দেয়া যাবে।। বিস্তারিত জানতে টাচ করুন

পঞ্চগড়ে গ্রামীন পর্যটন বিষয়ক কর্মশালা পর্যটন খাতে বরাদ্দের দাবি