Friday , 7 January 2022 | [bangla_date]

পীরগঞ্জে বিরল প্রজাতির নীলগাই আটক

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে একটি পুরুষ নীলগাই ধরা পড়েছে। শুক্রবার বিকালে উপজেলার বৈরচুনা সীমান্তের দক্ষিন মাধবপুর চৌরাস্তায় জনতা গাইটিকে আটক করে। পরে বিজিবি সদস্যরা প্রাণিটিকে জনতার কাছ থেকে উদ্ধার বৈরচুনা ক্যাম্পে নিয়ে যায়।
বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, বিকালে একটি পুরুষ নীল গাই ভারত থেকে বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর শালবন দিয়ে বাংলাদেশ এলাকায় ঢুকে পড়ে। জানতা গাইটিকে ধরার জন্য ধাওয়া করে। জনতার তাড়া খেয়ে প্রাণিটি দৌড়ে দক্ষিন মাধবপুর চৌরাস্তায় আসলে লোকজন ঘিড়ে ফেলে। এক পর্যায়ে নীলগাইটিকে আটক করে রশি দিয়ে বেধে ফেলে জনতা। পরে খবর পেয়ে বিজিবি’র বৈরচুনা ক্যাম্পের সদস্যরা এসে নীল গাইটিকে জনতার হাত থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। বর্তমানে নীলগাইটি ক্যাম্পে আটক রয়েছে।
বিজিবি’র বৈরচুনা ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার তুষার জানান, জনতার হাত থেকে একটি পুরুষ নীলগাই উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্তর চড়ুই পাখির অভায়রন্য

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের বিশেষ আয়োজন ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর মহাসমাবেশ উপলক্ষে

দিনাজপুরে নদীতে কিশোর ও পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত, আহত ২০

বীরগঞ্জে মানবিক সহায়তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ৭০৪৩৬ জন পাবেন ভিজিএফ

পীরগঞ্জ সরকারী কলেজে অধ্যক্ষ সহ ২৫ শিক্ষকের পদ শুন্য * কোন শিক্ষক নেই ব্যবস্থাপনা,গনিত ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে * বিপাকে ১৯ হাজার শিক্ষার্থী

রোটারী ক্লাব অব ঢাকা’র ২০ জনের প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান

শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে বিএনপি নানা রকম মিথ্যাচার ছড়াচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করলেন মুহা: সাদেক কুরাইশী

আটোয়ারী সীমান্তে বিজিবি’র চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ