Sunday , 9 January 2022 | [bangla_date]

পীরগঞ্জে সিপিবি’র উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা শাখার ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার পৌর মিলনায়তন চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড কাফি রতন। সিপিবি’র পীরগঞ্জ শাখার সভাপতি কমরেড এনামুল হক দুলালের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কমিটির সভাপতি কমরেড ইসমাইল আলী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সহ সভাপতি প্রভাত সমীর, কৃষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা সভাপতি মোর্তুজা আলম, ক্ষেতমজুর সমিতি উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেলিন, যুব ইউনিয়ন উপজেলা সভাপতি কাজল ইসলাম ও ছাত্র ইউনিয়ন উপজেলা সাধারণ সম্পাদক শুভ শর্মা। পরে বের করা হয় বনাঢ্য শোভাযাত্রা। দাবি-দাওয়ার সম্বলিত বেনার-ফেস্টুন ও লাল পতাকা হাতে পার্টির নেতাকর্মীরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আজও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ভাষা সৈনিক মোহাম্মদ সুলতালকে ভুলে যেতে বসেছে পঞ্চগড় সহ দেশের মানুষ

ঠাকুরগাঁও পুলিশ সুপারসহ এসপি পদমর্যাদার ১৩ কর্মকর্তার বদলি

বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক —মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন চলছে

ঠাকুরগাঁওয়ে লাম্পি স্কিন রোগে ৭২ গরুর মৃ-ত্যু

বোচাগঞ্জে ১৭০ কেজি ওজনের মূর্তি উদ্ধার

জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে সেরা দিনাজপুরের আবিদ

পরিত্যক্ত বাড়ির বারান্দা  থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শিক্ষার আলো ছড়িয়ে শ্রেষ্ঠত্ব অর্জন বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার