Wednesday , 19 January 2022 | [bangla_date]

পীরগঞ্জে ৫২ পুড়িয়া গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫২ পুড়িয়া গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকা সহ রুপালী বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকাল ৫ টার দিকে পৌর শহরের জগথা গোরস্তান পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রুপালী গোরস্তান পাড়ার মাদক ব্যবসায়ী আকিমুলের স্ত্রী।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক মলি রানী রায় এবং আশরাফুল ইসলাম ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় রুপালীকে গাঁজা সহ হাতে নাতে আটক করেন তারা। জব্দ করেন গাঁজা বিক্রির ৮ হাজার ১০০ টাকা। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। রুপালী একজন নারী মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও