Monday , 3 January 2022 | [bangla_date]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর – এমপি গোপাল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥-দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, এই দেশের নাগরিক সবাই এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। তাই পশ্চাৎপদ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা অর্জিত হবে না। আওয়ামী লীগ সরকারে আসার পরে তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সন্তানরা এখন পড়াশোনাতেও এগিয়ে আসছে। তারা বিশেষ করে তাদের যে কুসংস্কারে আবদ্ধ ছিল সেখান থেকে তারা বের হয়ে এসেছে। এখন পর্যন্ত তাদের সরলতার সুযোগে তাদেরকে নিঃস্ব করার জন্য একটি প্রতিক্রিয়াশীল মহল তৎপর রয়েছে। তাদের সুরক্ষার জন্য আওয়ামী লীগ সরকার অবশ্যই তাদের পাশে আছে। তাদের উপর যেন পূর্বের ন্যায় নির্যাতন এবং ভুয়া দলিল দেখিয়ে তাদের জমি আত্মসাত না করা হয় সে ক্ষেত্রে সরকার যথেষ্ট ভূমিকা পালন করছে।২ জানুয়ারি ২০২২ রোববার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানন্ত্রীর কার্যালয় হতে ২০২১-২০২২ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ দ্বারা উপজেলার ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউল আযম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব কুমার বাগচী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরলে সড়ক দূর্ঘটনায় মহিলার  মৃত্যু, শিশুসহ আহত ২

বিরলে সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু, শিশুসহ আহত ২

ঠাকুরগাঁওয়ে ২৯৬ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের উদ্বোধন

বীরগঞ্জে “বিশ্ব যক্ষ্মা দিবস’’ পালন

মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে শিল্পপতি আহসান হাবীব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

শেখ হাসিনা সকল অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

যুবলীগ দিনাজপুর জেলা শাখার ফ্রি চক্ষু ক্যাম্পসহ দিনব্যাপী কর্মসুচী

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

বীরগঞ্জে নিত্যপণ্যের দাম বৃদ্ধি

বীরগঞ্জে নিত্যপণ্যের দাম বৃদ্ধি

বীরগঞ্জ ফয়সাল অটো রাইস মিল শুভ উদ্বধন

ঐতিহ্যবাহী বোদা ফ্রেন্ডস্ ক্লাবের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ

ঐতিহ্যবাহী বোদা ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ