Saturday , 1 January 2022 | [bangla_date]

বছরের প্রথম দিনে ঠাকুরগাঁওয়ে ৭ জন করোনা রোগী সনাক্ত !

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

সরকার মহামারি করোনার দ্বিতীয় ঢেউ সার্বিকভাবে মোকাবেলা করতে সক্ষম হলেও এবার করোনার নতুন ধরণ ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে, বাংলাদেশেও ইতিমধ্যে ধরনটি শনাক্ত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত এ ধরণটির অস্তিত্ব পাওয়া না গেলেও বছরের প্রথম দিনেই নতুন করে সাতজন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ৭ জনই ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ।

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ৭০৫ জন, চিকিৎসা নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭ হাজার ৪৪৫ জন এবং এ পর্যন্ত মৃত্য হয়েছে ২৪২ জনের।

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন জানান, মানুষ এখনো অসচেতনভাবে দৈনন্দিন কাজকর্ম গুলো সারছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। করোনা ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার নিশ্চিতসহ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ

অনুমোদন পেল দেশে উদ্ভাবিত কোভিড টেস্ট কিট

টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস

দীর্ঘ প্রায় এক যুগ পর আজ বুধবার পার্বতীপুর পৌরসভার নির্বাচন

কাহারোলে ঘরের দেয়াল চাপায়া নির্মাণ শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনাকে দূর্বল করা হলে ভারত ও আমেরিকাকে দূর্বল করা হবে—–নৌপরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১১টি ঘর পুড়ে ছাই

বীরগঞ্জ থানাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে বিনামূল্যে বাইসাইকেল ও পুরস্কার বিতরণ

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে সপ্তাহব্যাপি ফ্রি টিকা দান ক্যাম্প উদ্বোধন

দিনাজপুরের বিভিন্ন উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা