Saturday , 22 January 2022 | [bangla_date]

বাঙালির আশা ভরসার আশ্রয়স্থলে পরিণত হয়েছেন শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে। শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্ত্রী, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে কাজ করে চলেছেন। করোনার এই মহামারিতেও সব বাধা অতিক্রম করে মানবতার সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে তিনি ধীরে ধীরে বাস্তবে রূপদান করে চলেছেন। ক্ষমতার উচ্চ আসনে অবস্থান করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরিব-দুঃখী, খেটে খাওয়া মানুষের কথা ভাবছেন এবং তাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন। আর এজন্যই বাংলার মানুষের আশা ভরসার আশ্রয়স্থলে পরিণত হয়েছেন শেখ হাসিনা। এছাড়া তিনি এই মহতি উদ্যোগের জন্য টিএমএসএস এর নির্বাহী পরিচালক হুসনে আরা’র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকেও এরকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান এমপি গোপাল।
শনিবার (২২ জানুয়ারি ২০২২) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার করিমপুর টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রা:) হাসপাতালে টিএমএসএস এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় পাঁচ শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রা:) হাসপাতালে টিএমএসএস এর নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, টিএমএসএস এর উপ-পরিচালক কুমার মনিশংকর হওলাদার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি রোডমার্চ এখন ব্যাক মার্চে পরিণত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জাতীয় পরিসংখ্যান দিবস পালিত বিশ্ব এখন পরিসংখ্যান বিষয়ে অনেক উন্নত/ জেলা প্রশাসক

বীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ মাদক ব্যবসায়ী আইরীন আটক

ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানে নতুন অতিথি নিয়ে মায়াবী চিত্রা হরিন দলের ছুটোছুটি

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী উৎসব শুরু

টিকা নেওয়ার পরেও সাংবাদিক রমজান আলী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত।

আমরা প্রমান করেছি বিএনপি সহিংসতা করে না-মির্জা ফখরুল

রাতের আধারে কবর থেকে ১৬ কঙ্কাল চুরি!

বীরগঞ্জে উদ্দীপ্ত-তরুন সমাজ সংঘের উদ্দ্যোগে কম্বল বিতরণ