Monday , 17 January 2022 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে মিথ্যা চাঁদাবাজীর মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিথ্যা চাঁদাবাজীর মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন তাজামুল ইসলাম এক ভুক্তভোগী। শনিবার রাতে পাড়িয়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংক এলাকায় একটি মাঠে তিনি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে তাজামুল ইসলাম বলেন, গত ০৯ জানুয়ারি পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মারপিটের একটি ঘটনা সাজিয়ে আমিসহ ১৪ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর মামলা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার আমাকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠালেও বিজ্ঞ আদালত ওইদিনই জামিনে মুক্ত করে দিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমার স্ত্রী গত ৫ বছর পাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হিসেবে জনগণের সেবা করেছেন। পাশপাশি আমিও এখন পর্যন্ত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমার ব্যক্তিগত ইমেজ নষ্ট করার জন্য মিথ্যা চাঁদাবাজীর মামলা করা হয়েছে। যা সম্পূর্ণ ষড়যন্ত্র মূলক, মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। ঠাকুরগাঁও পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তাদের নিকট মামলাটি সুষ্ঠু তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি এবং দোষীদের শাস্তির আওতায় অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে মামলার অন্যান্য আসামী ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল জানান, একটি তুচ্ছ ঘটনা। কোন ভাবেই ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। একাধিকবার ওসি সাহেবকে বলার পরেও মামলা কি কারণে রুজু করল সেটা পুলিশ সুপার মহোদয়ের নিকট আমি জানাবো। দ্রুত মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবি জানান তিনি।

পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক জানান, নুর ইসলাম ও তাজামুলের নেতৃত্বেই আমার উপর হামলা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শতাধিক শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

জেএসকেএস এর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান প্রতিকী হিসেবে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের দায়িত্ব পালন করলো ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মেয়ে সাধনা হেম্ব্রম

জমে উঠেছে রানীশংকৈল পৌর নির্বাচন ! বিদ্রোহী স্বতন্ত্র সহ সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ !

বীরগঞ্জে সূর্যমুখীতে ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন কৃষক

তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে —-হুইপ ইকবালুর রহিম এমপি

নিজে জ্বললেই উপলব্ধি হবে জ্বালার কি যন্ত্রনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে ফরেষ্টারকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

জেলা আওয়ামী লীগের নবাগতদের হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট অভিযোগে থানায় মামলা, স্বামী আটক