Monday , 10 January 2022 | [bangla_date]

বীরগঞ্জে নৌকা মনোনীত প্রার্থী’র নির্বাচনীয় উঠান বৈঠক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ষষ্ঠ ধাপে ভোগনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিউর রহমান রাজু’র বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের বড়খলা গ্রামের হরি মন্দির প্রাঙ্গণে উঠান বৈঠক আনন্দ মোহন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর আ. লীগের যুগ্ম সম্পাদক রতন ঘোষ পীযূষ, ভোগনগর ইউনিয়ন আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মমতাজুল করিম. নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, প্রচার সম্পাদক রাজেন্দ্র নাথ, আ.লীগ নেতা আবু বক্কর সিদ্দিক, ৭নং ওয়ার্ড আ, লীগের সভাপতি বিনয় কুমার শীল,মন্টু,মকলেছুর রহমান, জগদীশ শর্ম্মা, আকতারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশকে ডিজিটাল গড়তে কাজ করছে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩১ জানুয়ারি ইভিএম এর মাধ্যমে নৌকা মার্কায় একটি করে ভোট প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় কৃষক দল নেতার মায়ের দাফন সম্পন্ন

হাদী হত্যার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন

বীরগঞ্জে সরকারি কলেজে ভর্তির কাজে সহায়তায় করছে রোভার স্কাউট

ঠাকুরগাঁওয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ

শিক্ষাজীবন স্বাভাবিক করতে গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার

চিরিরবন্দরে বাজারে মরা মুরগী বিক্রির অভিযোগ

আটোয়ারীতে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে প্রাণ গেল বিদ্যুৎ মিস্ত্রির

বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামাত অগ্নিসন্ত্রাসের পরিকল্পনা করছে -হুইপ ইকবালুর রহিম

বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পিতা এ্যাডভোকেট আব্দুল হাই এর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন