Thursday , 20 January 2022 | [bangla_date]

বীরগঞ্জে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মাদক ও বাল্যবিবাহ প্রতিবোধ এবং নৈতিক- মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মতবিনিময় ও শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে হলরুমে শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ধর্ষণ, দুর্নীতি, জঙ্গিবাদ ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৫নং সুজালপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভিপতি কাওসার আলম সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম জয় চক্রবর্তী, সহ সভাপতি ফরহাদ হোসেন, এসকে সুজন, আব্দুল্লাহ্ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, তপু রায় সদস্য প্রনয় রায় ও মিলন ইসলাম। পরে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ পাঠ করান কাওসার আলম সোহেল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ডলি সায়ন্তনী ও জাহিন খানের কণ্ঠে ‘রূপ ললনা’

মিয়ানমারে চরম উত্তেজনা : পুলিশের গুলিতে নিহত বেড়ে ৫

১৫ আগষ্ট পালনে ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ দিনাজপুরের প্রস্তুতি সভা

পীরগঞ্জে বিজিবি’র গুলিতে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে স্বারকপিলি

পীরগঞ্জে বিজিবি’র গুলিতে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে স্বারকপিলি

হরিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী’র আলোচনা সভায় বক্তারা

বীরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ জরুরি সভা

আটোয়ারীতে নিউরন নার্সিং ভর্তি কোচিং এর বিএসসি নার্সিং শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রাণীশংকৈলে ৫৪মন্ডপে রং-তুলির অপেক্ষায় প্রতিমূর্তি

নতুন স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান হওয়া প্রয়োজন-ব্যারিস্টার নওশাদ জমির