Saturday , 22 January 2022 | [bangla_date]

ব্যাপক সাড়া জাগিয়েছে গামছা পলাশ ও অংকনের ‘চান্দের কোলে’

দেবর-ভাবি হিসেবে পলাশ ও অংকন জুটির জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে। আইপিডিসি-আমাদের গান-এ ‘বেতের আড়া’ গানের কভার করে তাঁরা গানটিতে নতুনভাবে শ্রোতাদের মনে স্বাদ জাগান। এরপর তাঁরা দুজনে ‘দেবর-ভাবির পালা’, ‘ও ভাবিজান’, ‘বেয়াই-বেয়াইন’ শিরোনোমে বেশ কয়েকটি গান করেছেন। প্রতিটি গানই শ্রোতারা আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। তবে এই গানে দুজনের পরিচয় হবে গ্রামীণ প্রেমিক-প্রেমিকা হিসেবে। অংকন গেয়েছেন, ‘আমি ভাসি ভরা গাঙ্গে হইয়া নাইয়রহারারে’, অন্যদিকে পলাশ গেয়েছেন ‘মনের কোণে পণ বাইন্ধ্যাছি করমু তোমায় বিয়ারে’।
সম্প্রতি উর্বশী ফোরাম ইউটিউব চ্যানেলে ‘চান্দের কোলে’ নামে একটি লোকজ পালাগানে অংকন ও গামছা পলাশ দারুণভাবে সুর তুলেছেন। গানটি অনেকটা ভাওয়াইয়া ধাঁচের। এর সুর করেছেন আলাউদ্দিন কাওয়াল। গানের অনিন্দ্যসুন্দর কথা আবহমান বাংলার সৌন্দর্য ও ভালোবাসার গাঢ়তা নিবিড়ভাবে প্রকাশ করেছে। গীতিকার ড. মো. হারুনুর রশীদ বলেন, এই গান লেখার জন্য আমি সাতদিন দেশের প্রত্যন্ত গ্রামে কাটিয়েছি। গ্রামের হারিয়ে যেতে বসা অনুষঙ্গগুলো তুলে আনতে চেষ্টা করেছি।
গানটি প্রকাশের সাতদিনের মধ্যে ইউটিউব ও ফেসবুকে তিন লক্ষ ভিউ ছাড়িয়ে গেছে। দেশ-বিদেশের দর্শকরা গানটির কথা, সুর ও গায়কীর খুব প্রশংসা করছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের একটি বাংলাদেশি সংগঠন এই গানের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে দু’জন শিল্পীকে সেখানে প্রোগ্রাম করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।খবর বিজ্ঞপ্তি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দায়িত্বভার গ্রহণ পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের

বোচাগঞ্জে বিজিবির হাতে ২ জন আটক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির সাংগঠনিক সভা ও সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা সভা

আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

পঞ্চগড়ে ৫ দিনের বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

গ্রামবাংলার গ্রামীণ সংস্কৃতির মনোমুগ্ধকর সাপ দিয়ে ‘পাতা খেলা’\ উপচে পড়া দর্শকদের ভীড়

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাধা সৃষ্টিকারী জিয়া-মোস্তাকরা এখন ইতিহাসের আস্তাকুড়ে -হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত

চিরিরবন্দরে রাস্তার গাছ কেটে পাচারের চেষ্টা এলাকাবাসীর হাতে আটক