Sunday , 2 January 2022 | [bangla_date]

ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ একটি সরকারের চলমান প্রক্রিয়া– রাণীশংকৈলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ২ জানুয়ারী জাতীয় সমাজসেবা দিবসে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২০ জন ভিক্ষুকের মাঝে গরু বিতরণ করা হয়। ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ এটি একটি সরকারের চলমান প্রক্রিয়া । আর নতুন করে কেউ যেন ভিক্ষাবৃত্তি না করে সে দিকে খেয়াল রাখতে হবে। জাত ব্যবসায়ী ভিক্ষা করা চলবেনা। এসময় একজন জাত ব্যবসায়ী (খগেশ্বর) ভিক্ষুককে তিরস্কার করেন এবং তাকে ভিক্ষা বৃত্তি ছেড়ে দেওয়ার কথা বলেন। অপর একজন (ফাতেমা) ভিক্ষুককে তার ছেলের কাছে রেখে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ করেন। অনুষ্ঠানে উপজেলাা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান নাইন কবির স্টিভের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মেয়র মোস্তাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ভোক্তা আইনে চারটি হোটেলকে জরিমানা

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী মো: মনজুরুল ইসলাম বলেছেন বিএনপিকে ভোট দিলে এলাকার উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হবে

ইউনানী চিকিৎসার ওয়ার্কশপ অনুষ্ঠিত

পীরগঞ্জে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

পল্লীশ্রী’র উদ্যোগে ইউনিয়নভিত্তিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

বীরগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা

পীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে আম বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

জেলা আওয়ামী লীগের নবাগতদের হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের শুভেচ্ছা