Tuesday , 11 January 2022 | [bangla_date]

ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে সাংসদের গাড়ি খাদে

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম। বালিয়াডাঙ্গিতে নিজ নির্বাচনী এলাকার রাস্তায় একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে গাড়ি খাদে পরে গেলে দুর্ঘটনাটি ঘটে।
মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনায় এমপি দবিরুল সামান্য চোট পেয়ে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চত করে সাংসদের বড় ছেলে ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, বিকাল ৪টায় আমার বাবা দবিরুল ইসলাম এমপি তার নিজ নির্বাচনী এলাকা বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর থেকে পাড়িয়ায় যাওয়ার পথে তার গাড়ীটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি সামান্য আহত হয়। ওই সময় স্থানীয়রা সাংসদকে দ্রæতই বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এই বিষয়ে এমপি দবিরুল ইসলাম বলেন, আমার গাড়িটি যথারীতি চালক চালাচ্ছিলেন। আচমকা সামনে একটি ভ্যানগাড়ি চলে আসে। ভ্যানচালককে বাচাতে আমি পেছন থেকে চিৎকার দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে ফেলে দেয়। সেসময় কিছুটা চোট পাই। তবে এখন আমি ভালো আছি।
বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিঠুন চন্দ্র জানান, সংসদ সদস্যের তেমন কোনো বড় আঘাত ছিলোনা। সামান্য আঘাত পেয়েছে। তাই তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের আয় কমেছে, বেড়েছে ব্যয়

হরিপুরে ১৬ ফেব্রুয়ারি পালিত হবে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২

মাস্ক পড়তে সাংসদ রমেশ চন্দ্র সেনের অনুরোধ

পীরগঞ্জে পীরস্থান সহ গোরস্থান রক্ষার দাবীতে মানববন্ধন ও সমাবেশ

ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের প্রতাশ্যা কৃষকের

হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল ইসলাম

জাহিদুর রহমান এমপি’র আশু রোগমুক্তি কামনায় মসজিদ ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

বীরগঞ্জে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত