Monday , 31 January 2022 | [bangla_date]

মুক্তিযুদ্ধের স্মৃতি ম্লান হলে বাংলাদেশের চেতনা বিপন্ন হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ম্লান হলে বাংলাদেশের চেতনা বিপন্ন হবে। আমরা যদি একাত্তরকে ভুলে যাই, স্বাধীনতার চেতনা থেকে দূরে সরে আসি, তবে বাংলাদেশ নামক যে রাষ্ট্রের অভ্যুদয় সংঘটিত হয়েছিল সেই সেই নীতিমালা আগামী প্রজন্মের কাছে ঝাপসা হয়ে পড়বে। তিনি বলেন, স্বাধীনতার চেতনা থেকে জাতিকে বিচ্ছিন্ন করার অপপ্রয়াস, অপচেষ্টা সামরিক স্বৈরশাসক ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের অস্তিত্ব। কাজেই এই অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন অনিবার্য। তিনি বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বিকার করা হবে। মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে। যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেন নাই, তারাই বাংলাদেশের অভ্যুদয় কে মেনে নিতে পারেন না। যারা বাংলাদেশ বাংলাদেশের চেতনাকে ধারণ করেন না, তাদের বাংলাদেশের থাকার অধিকার নেই।রোববার (৩০ জানুয়ারি ২০২২) বিকেলে কাহারোল উপজেলার দশমাইলে “মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ” এর নির্মাণাধীণ কাজ পরিদর্শনকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য বজলুর করিম, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা ও সনদপত্র প্রদান

চাকুরীতে স্থায়ীকরণসহ দুই দাবী পুরনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

আমন ধান বর্ষার পানিতে তলিয়ে যাওয়ায় আটোয়ারীতে পানি নিষ্কাশনের পথ খুলে দেয়ার দাবীতে কৃষকদের মানববন্ধন

১৩ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

মুক্তিযুদ্ধ ও বাংলা ভাষার চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত করতে হবে -হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

দিনাজপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ

বিরলে নির্বাচিত ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে ওয়ার্কশপ