Sunday , 16 January 2022 | [bangla_date]

রাণীশংকৈলে আলু তুলে নারীদের বাড়তি উপার্জন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

গৃহবধূ রিমা আক্তার সংসারের কাজ করার পাশাপাশি অন্যের জমিতে আলু তোলার কাজ করছেন। গত ২৫ দিনে ৩ ঘণ্টা করে আলু তোলার কাজ করে ৬ হাজার মত টাকা উপার্জন করেছেন তিনি।

রিমা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের আতিক রহমানের স্ত্রী। তাঁর মতো ওই গ্রামের সোনিয়া আক্তার, মনোয়ারা বেগম, রানী আক্তারসহ শতাধিক নারী দল বেঁধে চলতি আলু মৌসুমে বাড়ির কাজ করার পাশাপাশি বাড়তি আয় করছেন আলু তোলার কাজ করে।

রবিবার কাশিপুর ইউনিয়নের জগদল গ্রামের আলু চাষি আব্দুল লতিফের আলু তোলার সময় কয়েকজন নারী জানান, তারা ১০ জন নারী দুজন করে শেয়ারে আলু তোলার কাজ করছেন। দুপুর ১২টা পর্যন্ত প্রতিজন ১০ বস্তা করে আলু তুলেছেন। যার পারিশ্রমিক ২০০ টাকা। কেউ কেউ আরো বেশি আলু তুলছেন।

রিমার আলু তোলার সঙ্গী সোনিয়া আক্তার জানান, তিনি গতকাল শনিবার ১৮ বস্তা আলু তুলেছেন আর চলতি মৌসুমে প্রায় দুই শ’ বস্তা আলু তোলার কাজ করে চার হাজার টাকা উপার্জন করেছেন।

আলু চাষি আব্দুল লতিফ জানান, আলু তোলার জন্য ৬০ কেজি ওজনের প্রতি বস্তায় ২০ টাকা মজুরি দিতে হয়, দাম বেশি হলে ৩০ টাকা দেওয়া লাগে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

বোচাগঞ্জর চাঞ্চল্যকর শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার

পীরগঞ্জে আরও ৪৪৮ ভূমিহীন পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বীরগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা

বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল

হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় ত্বাসীন আক্তার হক শীঘ্রই দিনাজপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ শুরু হবে

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই সমৃদ্ধশালী দেশ হতো’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে কদর বেড়েছে নারকেলের

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং মাটিতে পড়ে দুই শ্রমিক আহত