Tuesday , 4 January 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসুচির মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাণীশংকৈল উপজেলা ও পৌর ছাত্রলীগ যৌথ উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- রাত ১২টা এক মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুর আড়াইটায় আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি, দুপুর সাড়ে তিনটায় কেক কাটা, বিকেল তিনটা চল্লিশ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতাপাঠ।

পরে উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে রাণীশংকৈল পৌরশহরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির আহবায়ক সোহেল রানা।

এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত ৩০১ আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, যুগ্ন-সাধা.সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ সাধা:সম্পাদক রমজান আলী, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমূখ।

আলোচনা সভায় প্রতিষ্ঠাপালন কমিটির যুগ্ন-আহবায়কদ্বয়, উপজেলা আ’লীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের মাঝে খিচুরি বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলার ১৬০ পূজা মণ্ডপে ১১২০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রযেছে

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’ লীগের সভাপতি কুরাইশী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন

পঞ্চগড়ে বিনামূল্যে ছাগলের ভ্যাকসিন ক্যাম্প

আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

নবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল  চোর চক্রের ৪ সদস্য আটক

নবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

জলিল সভাপতি-আরেফিন সম্পাদক পীরগঞ্জে কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কর্মজীবী নারী সম্পর্কে জামায়াতের আমিরের অশ্লীল মন্তব্যের প্রতিবাদে বোচাগঞ্জে ঝাড়ু মিছিল করেছে সচেতন নারী সমাজ

জেলা আওয়ামী লীগের নবাগতদের হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের শুভেচ্ছা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত