Monday , 24 January 2022 | [bangla_date]

রাণীশংকৈলে মানছে না বিধি, ব্যবহার করছে না মাস্ক-বিধি নামলে সর্বনাশ!

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বিধিনিষেধের মধ্যে চলমান হাট বাজার গুলো মানুষের অবাধ চলাচল থেমে নেই। ভ্রাম্যমাণ আদালতে দু-একজনকে জরিমানা করা হলেও বিধিনিষেধ মানছেন না মানুষ।করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত শুক্রবার থেকে সারা দেশে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ জারি করে সরকার। কিন্তু এরপরও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানুষের মধ্যে উদাসীনতা দেখা গেছে। হাটবাজারগুলোতে মানুষকে সামাজিক দ‚রত্ব না মেনে চলাচল করতে দেখা গেছে। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। আবার যাঁরা মাস্ক ব্যবহার করছেন, তাঁদের মধ্যে অনেকেই নিয়ম মেনে ব্যবহার করছেন না। উপজেলার ধর্মগড় এলাকা থেকে নেকমরদ রবিবার হাটে এসেছেন ফাতেমা , হালিমা, সুলতানা ও মনিকা । তাঁদের কারও মুখে মাস্ক নেই। তাঁরা বলেন, আমরা কাজ করতে সময় পাই না। মাস্ক পরলে দম বন্ধ হয়। হাটে আসছি এখুনি চলে যাব। এদিকে ঠাকুরগাঁও জেলা দিনদিন সংক্রমণ বেড়ে ঝুঁকিপ‚র্ণ জেলা হিসেবে চিহ্নিত হচ্ছে।এমন পরিস্থিতিতে রাণীশংকৈল উপজেলার অধিকাংশ মানুষের মাস্ক পরতে দেখা যায়নি। রাণীশংকৈলে ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে কেউ মারা যাননি।
স্বাস্থ্য বিভাগের স‚ত্র মতে, ২০২০ সালের ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছর জেলায় ৮ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ১৫ , করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২৯ জন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই কোচিং সেন্টার ও মাদ্রাসার পড়ালেখা। প্রতিদিন সকাল থেকে শিক্ষার্থীরা ছুটছে কোচিং সেন্টার ও মাদ্রাসায়। এসব শিক্ষার্থীদের মুখে থাকছে না মাস্ক এবং মানছে না শারীরিক দ‚রত্ব।
মেয়র মোস্তাফিজুর রহমান বলেন-আমরা চেষ্টা করছি ওমিক্রন যেন না বেড়ে যায়-সেই জন্য প্রতিটি ওয়ার্ডে সচেতন মূলক প্রচারনা চলছে। পৌরবাসিকে এগিয়ে আসতে হবে। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করতে হবে। তাহলে এ ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে।
প্রশাসনের লোকজন দেখলে কেউ কেউ আড়ালে যাচ্ছেন আবার কেউ পকেটে থাকা মাস্ক পরছেন। রাণীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। তাৎক্ষণিক করোনার ফলাফল জানতে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। এত সুবিধা থাকার পরেও মানুষ সচেতন হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, ‘স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ জনগণের দায়বদ্ধতাও রয়েছে,বর্তমানে আমাদের গণসচেতনতা মূলক প্রচারনা চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গিফট্ ইন কাইন্ড সামগ্রী বিতরণ

জুলাই অভ্যুত্থান দিবসে বীরগঞ্জে বিএনপি ও জামায়াতের সমাবেশ ও গণমিছিল

অনাহারী, অসহায়দের খাবার পৌঁছে দিচ্ছেন বীরগঞ্জের সোহেল আহমেদ

টানা ৮ দিন ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের টেক্সটাইল বাজারে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

কাহারোলে অভিযান চালিয়ে ৯ হাজার  ক্ষতিকর গাছের চারা ধবংস

কাহারোলে অভিযান চালিয়ে ৯ হাজার ক্ষতিকর গাছের চারা ধবংস

চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ

রাণীশংকৈলে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন

গাজায় ইস`রায়েলি হাম`লার প্রতিবাদে পাকেরহাটে বি`ক্ষোভ মি`ছিল ও সমাবেশ