Monday , 10 January 2022 | [bangla_date]

রুহিয়ায় দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

আল ফয়সাল অনিক,রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রুহিয়ায় দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা উপ-পরিচালক কর্মকর্তা ফারুক আবদুল­াহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ এর সাংসদ রমেশ চন্দ্র সেনে এমপি।

এসময় রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন নুর নেওয়াজ, উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান,সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, ৫ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্ত, স্থানীয় আ’লীগের নেতাকর্মীসহ হাসপাতালের চিকিৎসক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সেবক সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফলক উন্মোচন ও হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের নির্মান কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, কে এম সেস ও খামিজা নেমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দুটি স্থাপানের মধ্য দিয়ে এলাকার নারী ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় আশার আলো জাগিয়েছে। এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দুটি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত সৃষ্টি করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই

ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান পদে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মনোনয়ন দাখিল

কাহারোলে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেভিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

ইয়ারজানসহ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অবদান রাখা পঞ্চগড়ের ছয় নারী খেলোয়াড়কে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ইউএনওর বদলিজনিত কারণে বিদায় সংর্বধনা অনুষ্ঠিত

বীরগঞ্জে আলোকিত মানুষ গড়ার কারিগড় – বিদ্যুৎ কুমার কবিরাজ

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ প্রতিরোধ শীর্ষক গোল টেবিল বৈঠক

বীরগঞ্জে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে গ্রামের মানুষ

ঈদ উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়