Wednesday , 12 January 2022 | [bangla_date]

শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্দেশনা শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) দিনাজপুুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শিক্ষার্থীদের করোনা থেকে ঝুঁকিমুক্ত রাখতে সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত টিকা প্রদান। শিক্ষা কার্যক্রম যেন কোনভাবে ব্যাহত না হয় তার জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের টিকা প্রদানের কর্মসুচি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা একটি সময়োপযোগী সিদ্ধান্ত। করোনা মোকাবেলায় শেখ হাসিনার সাহসী উদ্যোগ বাংলাদেশে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে এবং যা এখন আন্তর্জাতিক স্বীকৃত।বুধবার (১২ জানুয়ারি ২০২২) সকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্কুল/কলেজগামী শিক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজার ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সুজয় চক্রবর্তী জানান, প্রথম দিনে পৌর এলাকার বীরগঞ্জ পাইলট সরকারি স্কুলের ৪০০ জন, বীরগঞ্জ ফাযিল মাদরাসার ১৩০ জন এবং কল্যাণী উচ্চ বিদ্যালয়ের ৫৬০ জনসহ মোট ১ হাজার ৯০ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করা হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, উপজেলা আওয়ামী যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সুজয় চক্রবর্তী, এস আই ফরিদ বীন ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক সন্তোষ কুমারা রায়, মেডিকেল টেকনোলজি ইপিআই মো. সাবুল ইসলাম আব্দুল বারিক, প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতা কর্মীরা চাঙ্গা কাউন্সিলদের ভোটে কমিটি গঠনের উদ্যোগ ৪ পদে ৭ জনের মনোনয়ন সংগ্রহ

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

৬টির মধ্যে বিএনপি ৫টি,স্বতন্ত্র-১ আসনে বিজয়ী দিনাজপুরে বিএনপির ঐতিহাসিক বিজয়

৬টির মধ্যে বিএনপি ৫টি,স্বতন্ত্র-১ আসনে বিজয়ী দিনাজপুরে বিএনপির ঐতিহাসিক বিজয়

বোচাগঞ্জে সায়মা পারভেজ রিসোর্টের শুভ উদ্বোধন

দিনাজপুরে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু কন্যার সাফল্য দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে -হুইপ ইকবালুর রহিম

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজিবি দিবস উদযাপন

বোদায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে আব্দুল মজিদ আপেল বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত

ঘোড়াঘাটে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ