Saturday , 29 January 2022 | [bangla_date]

শীতার্তদের মাঝে ডিসি’র শীতবস্ত্র উপহার বিতরণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামে শতাধিক শীতবস্ত্র উপহার বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রসাশক মোঃ মাহবুবুর রহমান।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ চলছে। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ।

শনিবার (২৯ জানুয়ারি) বিকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঠাকুুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক এর আয়োজনে শীতবস্ত্র উপহার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবু তাহের শামসুজাম্মান।

উন্দিয়ার মতো শীতের কষ্টে থাকা শতাধিক মানুষের চোখেমুখে কম্বল পেয়ে হাসির ঝিলিক ফুটেছে। কেউ লাঠিতে ভর করে, কেউবা হেঁটে এসেছিলেন কম্বল নিতে। কম্বল হাতে পেয়ে যেন কারও চোখের কোণে আনন্দের জল, কারও মুখে রাতভর আরামে ঘুমানোর খুশি।

কম্বল নিতে এসেছিলেন বাকুন্দা গ্রামের ললিতা (৭০)। ভাঙাচোরা ঘরে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে রাত্রি যাপন করেন। কম্বল হাতে পেয়ে হাউমাউ করে কেঁদে বলেন, ‘একনা কম্বলের জন্যে মেলাজনের কাছোত হাত পাতছুং, কায়ও দেয় নাই। গরম কাপড়ের জন্যে রাইতোত নিন (ঘুম) যাবার পাও নাই। এই কম্বলকোনা গাওত দিয়া ঠান্ডা থাকি বাঁচিম। তোমার তকনে দোয়া করিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাঁদায় রাস্তায় চলাচলে র্দুভােগ, প্রতবিাদে ধানরে চারা রোপন ক্ষুব্ধ এলাকাবাসী

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিস কর্ণার উদ্ধোধন বাংলাদেশে সচেতনতার অভাবে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে —————-বৈজ্ঞানিক সেমিনারে জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান

শিক্ষক বাতায়নে দেশসেরা কন্টেন্ট নির্মাতা বীরগঞ্জের সুলতানা রাজিয়া

বিরল উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক বরাদ্দের সাথে সাথে  পুরোদমে নেমেছেন প্রার্থীরা

বিরল উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক বরাদ্দের সাথে সাথে পুরোদমে নেমেছেন প্রার্থীরা

বীরগঞ্জে বিরল প্রজাতির মৃত নীল গাই উদ্ধার, দেখতে জনতার ভিড়

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের উন্নয়ন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে —–হুইপ ইকবালুর রহিম

হাবিপ্রবিতে অ্যান্টি র‌্যাগিং এক্টিভিটিস এন্ড একাডেমিক কাউন্সিলিং ফর দ্যা স্টুডেন্টস বিষয়ক সেমিনার

সভাপতি ফজলুল করিম ও সম্পাদক ফারমান আলী সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জে টাংগন নদী মৎস ব্যাবস্থাপনা উন্নয়ন

দিনাজপুরে বাপসা’র দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা

নিমনগর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন রাফায়েত হোসেন সভাপতি ও ফজলুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত