Saturday , 15 January 2022 | [bangla_date]

“শীতার্ত বৃদ্ধার চোখে উষ্ণ আনন্দ”

ঠাকুরগাঁও প্রতিনিধি: -৭০ বছর বয়সী বৃদ্ধা সুফিয়া বেওয়া নিশ্চিন্তপুর থেকে এসেছেন শিকড়ের উপহার শীতবস্ত্র নিতে। কনকনে শীতের শহরে তাঁর গায়ে শীত নিবারণের বস্ত্র জড়িয়ে দিলেন শিকড় সদস্যরা। এমন মুহুর্তে শীতে জবুথবু শীতার্ত সেই বৃদ্ধার চোখে দেখা গেল উষ্ণ আবেশ। তিনি জানালেন, এইবার শীত মানিবে বাপু, ভালো ঘুম হবে মোর।

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়। পৌরশহরের ৩ টি ওয়ার্ডের ১০০ জন অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করার মধ্যদিয়ে এ বছর এ উদ্যোগের সূচনা করলো সংগঠনটি। পরদিন থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলের শীতার্তদের দ্বারে দ্বারে যাবেন সংগঠনটির সদস্যরা।

শনিবার সকালে শহীদ মুহম্মদ আলী স্টেডিয়ামে জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রধান অতিথি হয়ে আসেন এ শীতববস্ত্র বিতরণ অনুষ্ঠানে। তিনি উদ্বোধন করেন এ কর্সূচির।

বস্ত্র বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান শিকরের এমন উদ্যোগের প্রশংসা করেন। সেই সাথে সমাজের সকল স্বচ্ছল ব্যক্তিদের শীতার্দদের পাশে থাকার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি কর্মকর্তা(সদর) শাহরিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, শিকড়ের সভাপতি আউয়াল আহমদ, সাধারণ সম্পাদক শফিউর রহমান সহ সংগঠন ও স্কাউট সদস্যরা।

শিকড় সভাপতি আউয়াল আহমদ জানিয়েছেন, শীতের তীব্রতা বেড়েছে। শীতার্দ বৃদ্ধ ও শিশুদের পাশে দাড়ানোর চেষ্টা করছে শিকড়। আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা ব্যক্তি উদ্যোগে এ কাজটি করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ

১৮-এর নিচে শিশু, ভাবনার সময় এসেছে

রাণীশংকৈলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত – ৪

পীরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহত ও ক্ষতিগ্রস্থদের মাঝে আমেরিকা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান

গ্রাম হচ্ছে শহর, নাগরিক সুবিধা পাচ্ছে গ্রামীণ জনপদ

বীরগঞ্জে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব- ১৩

বঙ্গবন্ধু কন্যার পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন —হুইপ ইকবালুর রহিম

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বোচাগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন

পঞ্চগড়ে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস কুয়াশাবেল্ট আর উত্তরের কনকনে হিমেল বাতাসে জবুথবু পঞ্চগড়ের মানুষ