Saturday , 29 January 2022 | [bangla_date]

ষড়যন্ত্রকারী বিএনপি’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুুর-১(বীরগঞ্জ -কাহারোল আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কারণে বিএনপি’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রহের মামলা হওয়া উচিত। পৃথিবীর বুকে বাংলাদেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাথা উচু করে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করেছে, তখন এই ষড়যন্ত্র আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করছে। বিএনপির সকল ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুখে দিতে হবে। কারণ দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জননেত্রী শেখ হাসিনা একটি মডেল।শুক্রবার (২৮ জানুয়ারি ২০২২) বিকেলে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে তারগাঁও ঐতিহাসিক শ্রী শ্রী শিব ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, তারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনোয়ারুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেদ।আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তারগাঁও ঐতিহাসিক শ্রী শ্রী শিব ঠাকুর মন্দিরের যগেশ চন্দ্র রায়।এর আগে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে রামকৃষ্ণ ও সারদা সেবাশ্রমের আয়োজনে শ্রী শ্রী মা সারদা দেবীর ১৬৯তম আবির্ভাব তিথি পালনের শেষে রামকৃষ্ণ গ্রামীন শিক্ষা ও গীতা চর্চা প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকাদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর  রশিদ কালু’কে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার

জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু’কে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার

আটোয়ারীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা

গত চারদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু

বীরগঞ্জে আবাসিক এলাকা দিয়ে বালুঘাটের ট্রলি চলাচল বন্ধে গণস্বাক্ষর

রানীশংকৈলে সাপ্তাহিক হাটে ইজারা বেশি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অর্ধেক টাকা ফেরতের আশ্বাষে দফারফা পঞ্চগড়ে ঘুষের টাকা ফেরত পেতে গভীর রাতে প্রতারকের বাড়িতে লাশ রেখে অনশন

পঞ্চগড়ে জমে উঠেছে সুপারির হাট ফলন কম হলেও দাম ভাল থাকায় খুশি বাগান মালিকরা

পঞ্চগড়ে বিএনপির জনসভা এই বছরের মধ্যে ইলেকশন হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন -বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু