Sunday , 2 January 2022 | [bangla_date]

হরিপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ’মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ ।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদফতর আয়োজনে এবং বেসরকারি সংস্থা সমূহের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের অডিটর রুমে উপজেলা সমাজসেবা অফিসার রাফিউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। আলোচনা শেষে প্রতবন্ধি সুবিধাভোগিদের মাঝে চেক ও লোন বিতরণের চেক হস্তান্তর করা হয়। সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইয়াবাসহ আটক-১

বিরামপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন

বীরগঞ্জে হরি মন্দিরের টাইলস এর কাজের শুভ উদ্বোধন

বোচাগঞ্জে নির্বাচনী পথসভায় জাতীয় পাটির প্রার্থী এ্যাডভোটে জুলফিকার হোসেন আপনারা হ্যাঁ দিয়ে ৭১এর মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চাবেন জাতীয় পার্টি এটা মেনে নেবে না

ঠাকুরগাঁওয়ে শিল্পায়ন ও সম্ভাবনময় বিভিন্ন প্রতিষ্ঠানের নানা সমস্যা !

করোনা প্রতিরোধ কমিটির সভা

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে বরখাস্তের প্রতিবাদে দিনাজপুরে শিক্ষক সমিতির মানববন্ধন

বীরগঞ্জে ছাত্র-ছাত্রীকে আটক করে এক লক্ষ টাকা চাঁদা দাবী, ইউপি সদস্য সহ আটক-৫

দিনাজপুরের রাজবাটি সবজি বাগান আদর্শ গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

দু’দেশের সীমান্ত রক্ষায় বাংলাবান্ধায় সেক্টর পর্যায়ে বিজিবি-বিএসএফের সমন্বয় সভা