Thursday , 6 January 2022 | [bangla_date]

হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে নাসিরুদ্দিন (৫০) নামে নিজ ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে বৃহস্প্রতিবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামে।
নিহত নাসিরুদ্দিন উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামে মৃত সাজ্জাদ আলীর ছেলে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্প্রতিবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বসতভিটার জমি ভাগবাটুয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই আফসার আলী উত্তেজিত হয়ে তার হাতে থাকা বাশেঁর লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ছোট ভাই নাসিরুদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। নাসিরুদ্দিনের অবস্থা বেগতিক দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে নাসিরুদ্দিনের মৃত্যু হয়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র

ঠাকুরগাঁও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়ি আটক

পল্লীশ্রীর উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় ফ্রি গাইনী ও মেডিসিন স্বাস্থ্য ক্যাম্প

আটোয়ারীতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ে ব্রিফিং, বীজসহ উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে নশোজাতীয় দ্রব্যসহ আটক- ১ জন

হরিপুরে কৃষক হত্যা দিবস পালিত

কাহারোলের সুন্দরপুর  ইউপি সদস্য একটি কুচক্র  মহলের ষড়যন্ত্রের স্বীকার

কাহারোলের সুন্দরপুর ইউপি সদস্য একটি কুচক্র মহলের ষড়যন্ত্রের স্বীকার

ঠাকুরগাঁওয়ে নৈশ্যকোচ চাপায় পথচারী নিহত

ঠাকুরগাঁওয়ে ‘‘আজাদ মেলা’য় চলছে অশ্লীল নৃত্য ও লটারি ” এতে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা– নষ্ট হচ্ছে যুবসমাজ !