Saturday , 22 January 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় অধ্যাপক বুলবুল স্মারকগ্রন্থ পাঠ উন্মোচন

ঃমোঃ আশরাফুল ইসলাম তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ার কৃতি সন্তান অধ্যাপক মেছবাহুজ্জামান মোল্লা বুলবুলের স্মৃতি ও কর্মময় জীবন নিয়ে স্মারকগ্রন্থ উন্মোচন পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহানন্দা কটেজ ইউএসডিও ভবনের হলরুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রভাষক হাফিজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত থেকে স্মারকগ্রন্থ উন্মোচন ও পাঠ আলোচনায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও সাহিত্যিক শফিকুল ইসলাম, স্মারকগ্রন্থের সম্পাদক সৈয়দ শামসুল আলম, কৃষকলীগের জেলা সভাপতি তাজিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো.আসলাম, বীরেন্দ্রনাথ, আবুল হোসেন, সরদার আফতাব উদ্দিন, মোখলেসুর রহমান, প্রয়াত বুলবুলের সহধর্মিনী জাহানারা আক্তার, মোল্লা পরিবারের গোলে আরমান মোল্লা, রিয়াজুল ইসলাম মোল্লা, জাকির হোসেন মোল্লা, আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অধ্যাপক অধ্যাপক মেছবাহুজ্জামান মোল্লা বুলবুল সেতাবগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, সমাজ ও সাহিত্য অঙ্গনের নিবেদিত কর্মী ছিলেন। তিনি ১৯৫৭ সালের ২১ নভেম্বর উপজেলার সদর ইউনিয়নের ডেমগছ জন্মগ্রহণ করেন এবং ২০২১ সালের ২১ মার্চ ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসায় ইহজীবন ত্যাগ করেন। তার কর্মময় জীবনের নানা বিষয় উত্থাপিত হয়েছে স্মারকগ্রন্থটিতে। বইটিতে স্মৃতিচারণ করে লিখেছেন শফিকুল ইসলাম, অধ্যাপক রাকিবুল ইসলাম, হাবিবুল ইসলাম বাবুল, আতাউর রহমান, নুরজাহান আক্তার নূরী, জাহানারা আকতার, শিরিন আকতার, জরিনা বেগম, হৃদিতা জামান মোল্লা, আবিদা সুলতানা, পরিমল রায়সহ অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাস্তার ধারে পতিত জমিতে কৃষকের পেঁপে চাষ

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদ সামনে নির্বাচন কোন নাশকতা ঘটনা না ঘটে

দেড় মাসে এক শতাংশ ধানও সংগ্রহ হয়নি ফুলবাড়ীর খাদ্য গুদামে লক্ষমাত্রা ব্যাহত হওয়ার আশংঙ্কা

পীরগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

বাংলাদেশকে উন্নয়নশীল দেশের জন্য প্রধানমন্ত্রী কাজ করছে -রমেশ চন্দ্র সেন

পীরগঞ্জে ৫২ পুড়িয়া গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

ঐতিহাসিক কান্তজীউ মন্দির টেরাকোটা অনন্য নিদর্শন

বোচাগঞ্জে জাতীয় পার্টির স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

রেলপথ মন্ত্রীর দাবি পঞ্চগড়ে কাদিয়ানী স¤প্রদায়ের ওপর হামলা পরিকল্পিত ৬ মামলায় আসামী ৮২০০ \ গ্রেফতার ৮৫